আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমি এখন ৬ সপ্তাহ প্রেগনেন্ট আলহামদুলিল্লাহ্। আমি খুব দূর্বল হয়ে পড়েছি এখন। আয়রন ও হিমোগ্লোবিন কম আছে এখন। আমার পিসিওএস ও ডিজেনারেটিভ ডিস্ক এন্ড স্পাইন ডিজীজ আছে, যে কারণে আমার শরীর এমনিতেই দুর্বল ও প্রায়ই কোমর ব্যথা উঠে। এই রমাদান এ আমি ৩টি রোজা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ্। কিন্তু শেষের দিন আমি খুব বেশি দুর্বল হয়ে বিছানায় পড়ে গিয়েছিলাম। আমি এখন রোজা না রেখেও খুবই দূর্বল বোধ করছি। ঘরের নরমাল কাজও করতে পারছিনা ঠিকমত। উল্লেখ্য আমি দেশের বাইরে থাকি । এখানে কোনো কাজের লোক নেই এবং ফ্যামিলির কেউ নেই হাজব্যান্ড ছাড়া।
আমি কি রোজা রাখবো যদিও আমি খুব বেশি দুর্বল বোধ করি নাকি আমি রোজা স্কিপ করতে পারবো?
আমার কি গুনাহ হবে রোজা না রাখতে পারলে?