আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
74 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (13 points)
আস্সালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ।

বিসমিল্লাহির রহমানির রহিম।
শ্রদ্ধেয় মুফতি সাহেবগণ,

আমার একটা প্রশ্ন ছিলো, এটার উত্তর পেলে আমি সহ গ্রুপের সবাই জানতে পারবে বা উপকৃত হবে ইনশাআল্লাহ।

প্রশ্নঃ
শহরে গ্রামে সব জায়গাতেই মানুষ গরু এবং ছাগল লালন পালন করে থাকেন। আজ থেকে ১৫-২০ বছর আগে কিংবা তার ও আগে দেখা যেতো স্ত্রী গরুকে পুরুষ গরুর সাথে সঙ্গম করিয়ে গরুকে গর্ভবতী করা হতো। কিন্তু এখন যেটা দেখা যায় বিদেশি/অন্যান্য জাতের গরু যেমন, ফ্রীজেন বা শাহিওয়াল এর প্রসেসড বীর্য ইনজেকশন আকারে দেশি স্ত্রী গরুর শরীরে পুশ করে গর্ভবতী করা হয়। এতে করে দেশি গরুর থেকে অন্যান্য জাতের (ফ্রীজেন বা শাহিওয়াল) বাচ্চা হয়।

কিভাবে অন্যান্য জাতের গরুর বীর্য সংরক্ষণ করা হয়ঃ

আমার মামা শশুরের থেকে প্রাপ্ত বর্ণনা অনুযায়ী তিনি দিনাজপুরে এক প্রতিষ্ঠানে দেখেছেন, প্লাস্টিক (সম্ভবত) দিয়ে একটি স্ত্রী গরুর শরীরের অবয়ব তৈরী করে রাখা হয়েছে। সেখানে পুরুষ গরুকে উত্তেজিত অবস্থায় আনা হলে সেই প্লাস্টিকের অবয়বের সাথে সঙ্গম করার পরে যখন তার বীর্য আউট হয়, তখন সেটা অটোমেটিক ভাবে পাইপের মাধ্যমে সংরক্ষণ করে। সেটা পরে ফ্রীজে রাখে (এখানে আরো অনেক প্রসেস থাকতে পারে) বা সেটা ইনজেকশন আকারে দেশি গরুর শরীরে পুশ করে গর্ভবতী করা হয়।

সম্প্রতি আমি এক খামারির বক্তব্য থেকে জানলাম যে, বাংলাদেশে বর্তমানে দেশি গরুর সংখ্যা নাকি অনেক কম। এই পদ্ধতিতে গরুর জাত পরিবর্তন করে ফেলা হয়েছে তাই।

তো উপরিউক্ত এই পদ্ধতি অনুসারে যদি গরু লালন পালন বা তার বংশ বৃদ্ধি করা হয় তাহলে এটা শরিয়ত সম্মত হবে কি না? যারা নতুন করে গরু লালন পালন করতে চায় তারা কিভাবে হালাল ভাবে শরিয়া নীতিমালা অনুসরণ করে লালন পালন করবে বা করতে পারে?

ছাগলের ক্ষেত্রে কি অন্য মানুষের পাঠা দিয়ে কি প্রজনন করা যেতে পারে টাকার বিনিময়ে?  যেটা গ্রামেগঞ্জে দেখা যায়?

1 Answer

0 votes
by (812,700 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইঞ্জেকশন দ্বারা পশুর প্রজনন করা নাজায়েয হবে না। এমনকি দুই প্রজাতির প্রশুকে মিলিত করে তৃতীয় প্রজাতির আশা করাও নাজায়েয হবে না। এক্ষেত্রে মা পশু হালাল হলে বাচ্চাও হালাল হবে। এবং মা পশু হারাম হলে বাচ্চা পশুটিও হারাম হবে।

لما فى رد المحتار مع الدر المختار :
"(و) جاز (خصاء البهائم) حتى الهرة، وأما خصاء الآدمي فحرام قيل والفرس وقيدوه بالمنفعة وإلا فحرام.(وإنزاء الحمير على الخيل) كعكسه قهستاني."(كتاب الحظر والإباحة،فصل في البيع،ج:6، ص:388 ،ط:ایچ ایم سعید)

وفى مَجمع الأنهُر في شرح ملتقَى الأبحُر:
"لأن المعتبر في الحل والحرمة الأم فيما تولد من مأكول وغير مأكول."(كتاب الذبائح، فصل فيما يحل أكله وما لا يحل، ٢ / ٥١٣، ط: دار إحياء التراث العربي، بيروت)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে ইঞ্জেকশন দ্বারা পশুর প্রজননতন্ত্র নাজায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...