আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
136 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (1 point)
(প্রশ্নটি আমার একজন সহকর্মীর পক্ষ থেকে)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আমার স্ত্রীর সম্পদের বিষয়ে যাকাত সংক্রান্ত একটি মাসআলা জানতে চাই।

১. তিনি ০৬ অক্টোবর ২০২৩ তারিখ থেকে ৩ ভরি স্বর্ণালংকারের মালিক।
২. এ স্বর্ণ ছাড়া তার নিজস্ব আর কোনো নগদ অর্থ বা সম্পদ নেই।
৩. তবে ২০২২ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ২৫,০০০ টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা দেওয়া হয়েছে, যা শুধুমাত্র কোর্স পাস করতে পারলে (সম্ভবত ২০২৬ সালের শেষের দিকে পাস করবে) ফেরত পাওয়া যাবে। বর্তমানে সে টাকার উপর তার কোনো ব্যবহারিক নিয়ন্ত্রণ নেই।
উপরোক্ত পরিস্থিতিতে তার ওপর এখন যাকাত ফরজ হবে কি না?

দলিলসহ সংক্ষিপ্ত দিকনির্দেশনা দিলে উপকৃত হবো।

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(২)دين متوسط (মধ্যবর্তী ঋণ) ব্যবসায়িক পণ্য ব্যতীত অন্য কোনো কিছুর বিনিময়ে কারো উপর কোনো পাওন থাকলে, সে মালে যাকাত সম্পর্কে ইমাম আবু হানিফা রাহ থেকে দু'টি বর্ণনা পাওয়া যায়।(ক) শক্তিশালী দাইনের মত সেই মালে যাকাত ওয়াজিব হবে।তবে চল্লিশ নয় বরং দুইশত দিরহাম পরিমাণ উসূল হওয়ার পর অতীতের সমস্ত বৎসরের যাকাত ওয়াজিব হবে।
(খ)পরবর্তী দুর্বল দাইনের মত অতীতের বৎসর সমূহের যাকাত ওয়াজিব হবে না।বরং যখন দুইশত দিরহাম পরিমাণ উসূল হবে, এরপর থেকে সেই মালে এক বৎসর অতিবাহিত হওয়ার পরেই যাকাত ওয়াজিব হবে।এবং এটাই গ্রহণযোগ্য মত।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1483


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নে উল্লেখিত কন্ডিশনে ডিপোজিট মানি 'মধ্যবর্তী ঋণ' এর অন্তর্ভুক্ত। সুতরাং উক্ত ঋণ উসূল হওয়ার পর স্বর্ণের সাথে মিলিত হয়ে যদি ৫২ ভড়ি রূপা সমপরিমাণ হয়, এবং টাকাগুলোও বৎসরের শুরু ও শেষে উনার নিকট উপস্থিত থাকে, তাহলে যাকাত ফরয হবে, নতুবা যাকাত ফরয হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/121


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...