আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
43 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (2 points)
আসসসালামু আলাইকুম
প্রিয় শায়েখ,

আমি গত বছরে আমার যাকাত দিতে পারি নি কিছু ব্যাক্তিগত কারনে বা শয়তানের প্ররোচনায় দেরি করে ফেলেছি, পরে  ঝামেলায় পরে আর দিতে পারি নি ।
আমি এই বছর গত বছর সহ ২ বছরের দিব ইনশাআল্লাহ।
দয়া করে প্রশ্ন সমুহের উত্তর দিবেনঃ
১। তার জন্য তো আমি গোনাহগার। আমার কি কোন কাফফারা দিতে হবে? আল্লাহর  কাছে ক্ষমা কিভাবে চাইতে পারি।  দয়া করে করনীয় জানাবেন।

২। এই বছর যেহেতু সোনা/রুপা এর দাম অনেক বেড়েছে, কত টাকা স্থিতি/সম্পদ  থাকলে যাকাত দিতে হবে? বিস্তারিত জানতে চাই।
৩। যেহেতু আমি এখন গত ২ বছরের যাকাত দিতে চাই, তাহলে তাহলে কি আমি গত বছরের সম্পদের হিসাব করে গত বছরের যাকাত হিসাব করবো এবং এই বছরেরে সম্পদের হিসাব করে এই বছর এর যাকাত হিসাব করবো?
৪। আমার ছোট বোন এর স্বামী সৌদি তে থাকে। আমার বোন এর কাছে গত বছর যাকাত ১১৪ হাজার টাকার মত ছিলো সঞ্চয়। কিছু জমানো টাকা + কিছু গিফট আমাদের কাছ থেকে ভাগ্নির জন্য।
গত মাসে আবার তার স্বামীর আকামা এর টাকা জোগার করতে পারছে না, তাই আমার ছোট তার স্বামী কে ১ লাখ টাকা ধার দিয়েছে যেহেতু তার স্বামী সৌদি থাকে তার আকামা রিনিউ করার জন্য। তার স্বামী তাকে ৬ মাস পর থেকে পরিশোধ করে দিবে বলছে।
আমি কি আমার যাকাত এর টাকা তাকে দিতে পারবো না বলে যেহেতু আপন ভাই বোন প্রথম হকদার যাকাত এর। বিস্তারিত জানাবেন দয়া করে।
৫। যদি আমি আমার ছোট বোন কে যাকাত দিতে পারি, তাহলে কি ২ বছরের যাকাত ই দিতে পারবো? যেহেতু গত বছর তার কাছে টাকা ছিল নেসাব পরিমান। নাকি শুধু এই বছরের যাকাত দিতে পারবো? দয়া করে বিস্তারিত জানাবেন।

জাজাকাল্লাহু খাইরন।

1 Answer

0 votes
by (807,900 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অতীতের যত বৎসরের যাকাত আদায় করেননি, সবগুলো বৎসরের যাকাত এখন আদায় করবেন। অতীতের বৎসর সমূহের যাকাত আদায় করার ক্ষেত্রেও স্বর্ণের বর্তমান বাজার মূল্যই গ্রহণযোগ্য হবে।প্রথমে গত বৎসরের যাকাত আদায় করবেন। গত বৎসর আপনার নিকট যা কিছু ছিলো, প্রথমে সেটার যাকাত আদায় করবেন। তারপর বর্তমান বৎসরে আপনি যা কিছুর মালিক, সেটার যাকাত আদায় করবেন।
كما فى بدائع الصنائع:
"إذا كان لرجل مائتا درهم أو عشرون مثقال ذهب فلم يؤد زكوته سنتين يزكي السنة الأولى و كذا هكذا في مال التجارة و كذا في السوائم". (بدائع الصنائع، كتاب الزكوة ۲/ ۷ ط: سعيد)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) যাকাত আদায়ে বিলম্ব হলে গোনাহ হবে না।তবে ফরয হওয়ার সাথে সাথেই আদায় করা উত্তম।

(২) কত টাকা স্থিতি/সম্পদ থাকলে যাকাত দিতে হবে? বিষয়টা এমন নয় বরং ৭.৫ ভড়ি স্বর্ণ অথবা ৫২.৫ ভড়ি রূপার সমপরিমাণ টাকা থাকলে যাকাত ফরয হবে।

(৩) জ্বী, আপনি প্রথসে গত বছর কতটুকু সম্পদ ছিলো, সেটার হিসাব করবেন, তারপর এই বৎসরের সম্পদের হিসাব করে যাকাত দিবেন।

(৪) আপনার বোনের ঐ টাকা ছাড়া আর যদি কিছু না থাকে, তথা স্বর্ণ রূপা ইত্যাদি। মোটকথা, সে নেসাব পরিমাণ মালের মালিক না হলে তাকে যাকাত দেয়া যাবে।

যাদের নেসাব পরিমাণ ক্রমবর্ধমান মাল নাই।তবে অক্রমবর্ধমান নেসাব পরিমাণ মালের মালিক হওয়ার পরও তুমুল হাজতগ্রস্থ। তাদের জন্য যাকাত গ্রহণ জায়েয কি না? এ সম্পর্কে উলামাদের মতবিরোধ রয়েছে?  ইমাম মুহাম্মদ রাহ এর মতে ঐসব ব্যক্তির জন্য যাকাত গ্রহণ জায়েয। তবে ইমাম আবু ইউসুফ রাহ এর মতে ঐসব ব্যক্তির জন্য যাকাত গ্রহণ জায়েয হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5814

(৫) বোনকে তার ভাই যাকাত দিতে পারবে যদি বোন নেসাব পরিমাণ মালের মালিক না থাকে। দুই বৎসরের যাকাতও দেওয়া যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (2 points)
জাজাকাল্লাহু খাইরন। 
কিছু সম্পুরক প্রশ্নঃ 
১। বোনের নিসাব পরিমান সম্পদ টাকায় বা সাড়ে বায়ান্ন ভরি রূপা তে কিভাবে হিসাব করব?

২। সাড়ে বায়ান্ন ভরি রূপার বাজার দর কত ক্যারেট ধরবো। যেদিন দিবো  সেদিন এর হিসাব করবো কি?
বাজারে ২২ ক্যারেটের এক রেট আবার ২১, ১৮ এবং সনাতন এর আরেক রেট। 
মানে যাকে দিবো তার নিসাব এর হিসাবটা বের করতে চাচ্ছি।

৩ যদি আমার বোন যাকাত যোগ্য না হয়, তাহলে যাকে দিবো তার নিসাব পরিমান অর্থের হিসাব নেয়া তো কঠিন যদি সে সঠিক না বলে। কারন বেশির ভাগ ই তো অভাবি বলে নিজেকে।

৪। "(৫) বোনকে তার ভাই যাকাত দিতে পারবে যদি বোন নেসাব পরিমাণ মালের মালিক না থাকে। দুই বৎসরের যাকাতও দেওয়া যাবে।" - তাহলে আমি যখন দিবো তখন ই তার কাছে তার কাছে নিসাব পরিমান অর্থ থাকলে তাকে ২ বছরে যাকাত এর অর্থ দেয়া যাবে?

৫। আমি গত বছর হিসাব নিকাস করেছিলাম যাকাত এর কিন্তু দেয়া হয় নাই (আগের প্রশ্নে শেয়ার করেছি), তখন ও আমার প্লান ছিল যে বোনকে দিব, যদি তার নিসাব পরিমান অর্থ না থাকে?
কিন্তু গত বছর তো রূপার দাম কম ছিল, এবং আমার বোনের সম্পদ যা নিসার এর বেশি ছিলো সম্ভবত। 

পরে যেহেতু আমি নিজেই যাকাত দেই নি শয়তানের প্ররোচনায় পরে, এবং এই বছর যদি ২ বছরের যাকাত একসাথে দেই এবং সেটা আমার বোন পাওয়ার যোগ্য হয়, তাহলে কি আমার বোন কে গত বছরের যাকাত এর টাকা ও দেয়া যাবে? 

নাকি আমি প্লান করে এই বছর বোনকে দেয়ার জন্য ওয়েট করেছি, যদি ও আমি তো জানতাম না যে এই বছরে রূপার দাম বাড়বে। 

আমি খুজ করতেছিলাম কোথায় দিবো, এর মধ্যে ব্যাক্তিগত ঝামেলায় পরে ভুলে গেচি + আলসেমি + সবকিছু মিলে 

দয়া করে জানাবেন, যাতে আমি দ্রুত যাকাত এর টাকা টা আদায় করতে পারি। আল্লাহ কবুল করুন। আমিন।

জাজাকাল্লাহু খাইরন। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...