ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অতীতের যত বৎসরের যাকাত আদায় করেননি, সবগুলো বৎসরের যাকাত এখন আদায় করবেন। অতীতের বৎসর সমূহের যাকাত আদায় করার ক্ষেত্রেও স্বর্ণের বর্তমান বাজার মূল্যই গ্রহণযোগ্য হবে।প্রথমে গত বৎসরের যাকাত আদায় করবেন। গত বৎসর আপনার নিকট যা কিছু ছিলো, প্রথমে সেটার যাকাত আদায় করবেন। তারপর বর্তমান বৎসরে আপনি যা কিছুর মালিক, সেটার যাকাত আদায় করবেন।
كما فى بدائع الصنائع:
"إذا كان لرجل مائتا درهم أو عشرون مثقال ذهب فلم يؤد زكوته سنتين يزكي السنة الأولى و كذا هكذا في مال التجارة و كذا في السوائم". (بدائع الصنائع، كتاب الزكوة ۲/ ۷ ط: سعيد)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) যাকাত আদায়ে বিলম্ব হলে গোনাহ হবে না।তবে ফরয হওয়ার সাথে সাথেই আদায় করা উত্তম।
(২) কত টাকা স্থিতি/সম্পদ থাকলে যাকাত দিতে হবে? বিষয়টা এমন নয় বরং ৭.৫ ভড়ি স্বর্ণ অথবা ৫২.৫ ভড়ি রূপার সমপরিমাণ টাকা থাকলে যাকাত ফরয হবে।
(৩) জ্বী, আপনি প্রথসে গত বছর কতটুকু সম্পদ ছিলো, সেটার হিসাব করবেন, তারপর এই বৎসরের সম্পদের হিসাব করে যাকাত দিবেন।
(৪) আপনার বোনের ঐ টাকা ছাড়া আর যদি কিছু না থাকে, তথা স্বর্ণ রূপা ইত্যাদি। মোটকথা, সে নেসাব পরিমাণ মালের মালিক না হলে তাকে যাকাত দেয়া যাবে।
যাদের নেসাব পরিমাণ ক্রমবর্ধমান মাল নাই।তবে অক্রমবর্ধমান নেসাব পরিমাণ মালের মালিক হওয়ার পরও তুমুল হাজতগ্রস্থ। তাদের জন্য যাকাত গ্রহণ জায়েয কি না? এ সম্পর্কে উলামাদের মতবিরোধ রয়েছে? ইমাম মুহাম্মদ রাহ এর মতে ঐসব ব্যক্তির জন্য যাকাত গ্রহণ জায়েয। তবে ইমাম আবু ইউসুফ রাহ এর মতে ঐসব ব্যক্তির জন্য যাকাত গ্রহণ জায়েয হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5814
(৫) বোনকে তার ভাই যাকাত দিতে পারবে যদি বোন নেসাব পরিমাণ মালের মালিক না থাকে। দুই বৎসরের যাকাতও দেওয়া যাবে।