আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
উস্তাদ, আমার কাছে ১ বছর ধরে ৩ ভরি স্বর্ন আছে । কেন রূপা বা জমানো টাকা নেই। তবে বিকাশে ব্যালেন্স এবং মোবাইল রিচার্জ ব্যালেন্স শূণ্য থাকে না। সবসময় ২০, ৩০ টাকা রিচার্জে থাকে। বিকাশেও ১০০ টাকা বা ১০,২০ টাকা থাকে। কিন্তু এই বিকাশ বা মোবাইল রিচার্জের টাকা তো ১ বছর পূর্ণ পায় না। শেষ হয়ে যায় আবার ভরি এমন। পার্সেও মাঝে মাঝে ১০, ২০ টাকা থাকে। সবসময় না। সোনা তো ৭ ভরি হয়নি। তবে বিকাশ বা ব্যালেন্সের এই ১০, ২০ টাকা কি যোগ হয়ে আমার যাকাত আসবে? আসলে কেন আসবে বুঝিয়ে বললে ভলো হয়।
মূলত এটাই জানতে চাচ্ছি, রানিং ১০, ২০ টাকা যেটা ১ বছর স্থায়িত্ব পায়নি এমন টাকা কি সোনার সাথে যোগ হবে?