ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বৈধ শরীরচর্চার কথা হাদীসে বর্ণিত হয়েছে,
ﻋَﻦْ ﻋُﻘْﺒَﺔَ ﺑْﻦِ ﻋَﺎﻣِﺮٍ , ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : " ﻛُﻞُّ ﺷَﻲْﺀٍ ﻳَﻠْﻬُﻮ ﺑِﻪِ ﺍﻟﺮَّﺟُﻞُ ﺑَﺎﻃِﻞٌ ﻏَﻴْﺮَ : ﺭَﻣْﻲِ ﺍﻟﺮَّﺟُﻞِ ﺑِﻘَﻮْﺳِﻪِ ، ﻭَﺗَﺄْﺩِﻳﺒِﻪِ ﻓَﺮَﺳَﻪُ ، ﻭَﻣُﻼﻋَﺒَﺘِﻪِ ﺍﻣْﺮَﺃَﺗَﻪُ ، ﻓَﺈِﻧَّﻬُﻦَّ ﻣِﻦَ ﺍﻟْﺤَﻖِّ "
অর্থাৎ-তিনটি খেলা ছাড়া মানুষের প্রত্যেক খেলাই বেকার ও অনর্থক।খেলা তিনটি হলো,১. তিরন্দাজী করা ২.ঘোড়া প্রশিক্ষণ দেয়া ৩.নিজ স্ত্রীর সাথে খেলা করা। কারণ এই খেলা তিনটি সঙ্গত তথা অর্থবহ।(মুসনাদে আহমদ,খন্ড: ৪ পৃষ্টা:১৪৪)
শরীর চর্চা হিসেবে মেয়েরা একাকী ঘরে নির্জনে যে কোনো প্রকার ব্যয়াম ও আত্নরক্ষার প্রশিক্ষণ নিতে পারবে।তবে বেপর্দাভাবে পারবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/4821