আস্সালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ।
উস্তাদ জাযাকাল্লাহু খাইর।
আমি স্বর্ণের দোকানে দুই একদিন আগে গিয়ে স্বর্ণ ও রুপার দাম জেনে আসছি।
বর্তমানে লোকাল মার্কেটে স্বর্ণের ভরি ২ লাখ ৩০ হাজার৷
এবং রুপা যেটা সব থেকে কম দামের সেটা ২৫০০ টাকা প্রতি ভরি।
তো এখন কি এই ২৫০০ টাকা ভরি দরের রুপার হিসাবেই নেসাব হিসাব করবো?
২৫০০*৫২.৫ = ২ লাখ ১০ হাজার হয়। এই এমাউন্টের উপরেই ১ বছর অতিবাহিত হলেই যাকাত ফরয হবে?
যাকাত দেয়ার ক্ষেত্রে কি লোকাল মার্কেটের রুপার এবং স্বর্ণের দাম ধরা হবে এবং যেটা সবথেকে কম দাম সেটা ধরা কি বৈধ হবে? আরেকটা রুপা আছে যেটা ভালো এবং দাম ৪০০০ টাকা প্রতি ভরি।