আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
51 views
in সালাত(Prayer) by (1 point)
আসসালামু আলাইকুম
রমজান মাসে (২০/২১) রোজাতে(ঢাকাথেকে) গ্রামের বাড়িতে( ফেনি) সফর করলে ১৫ দিন বা ১৫ দিনের কম থাকার নিয়তে গেলে সেইখানে তারাবি নামাজসহ বাকি সকল নামাজের বিধান কি?
রমাদান ছাড়া অন্য সময়ের নামাজের যে বিধান কসর ওইটাই কি প্রযোয্য হবে?

1 Answer

0 votes
by (808,740 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুসাফির ব্যক্তি যখন কোথাও ১৫ দিন অবস্থানের নিয়ত করবে, তখন সে মুকিম হিসেবে গণ্য হবে। তবে কোনো মুসাফির যদি একদিন দু-দিন করে করে কোথাও এক বৎসর পর্যন্তও অবস্থান করে, তাহলে সেই ব্যক্তি মুসাফিরই থাকবে। সে কখনো মুকিম হবে না। মুকিম হওয়ার জন্য শর্ত হল, একই স্থানে এক সাথে একাধারে ১৫ দিন অবস্থানের নিয়ত করা। 
الكتاب - فقه حنفي - (1 / 84):
" ومن خرج مسافرا صلى وكعتين إذا فارق بيوت المصر ولا يزال على حكم السفر حتى ينوي الإقامة في بلد خمسة عشر يوما فصاعدا فيلزمه الإتمام وإن نوى الإقامة أقل من ذلك لم يتم ۔ ومن دخل بلدا ولم ينو أن يقيم فيه خمسة عشر يوما وإنما يقول غدا أخرج أو بعد غد أخرج حتى بقي على ذلك سنين صلى ركعتين."
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/117284

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সফর সমপরিমাণ দূরত্বের কোথাও যদি ১৫ দিন বা তার বেশী থাকার নিয়তে সফর করে যায়, তাহলে রাস্তায় মুসাফির হলেও গন্তব্য স্থানে যাওয়ার পর মুকিম হিসেবে গণ্য হবে। তবে যদি ১৫ দিনের কম থাকার নিয়তে সফর করা হয়, তাহলে মুসাফির হিসেবে গণ্য হবে। সেখানে কসর নামায পড়তে হবে। হ্যা, সময় সুযোগ থাকলে তখন সুন্নত নফল তারাবিহ ইত্যাদিও পড়া উচিত। তবে সময় সুযোগ না থাকলে এগুলো না পড়লে কোনো গোনাহ হবে না।

سفر میں اگر موقع ہوتوتراویح پڑھ لینابہتر ہے ۔ اور اگر موقع نہ ہوتو تراویح کا چھوڑدینابھی جائز ہے۔(کفایت المفتی 3/404،دارالاشاعت)فقط واللہ اعلم

'' ویأتي المسافر بالسنن إن کان فی حال أ من و قرار وإلا بأن کان في خوف و فرار لا یأتي بها، هو المختار''. (التنویرو شرحه ‘ باب صلاة المسافر ۲/۱۳۱ ط سعید ) ( کفایة المفتی ج ۳؍ ۴۰۴)فقط واللہ اعلم


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 327 views
0 votes
1 answer 91 views
...