আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
60 views
in পবিত্রতা (Purity) by (31 points)
আসসালামু আলাইকুম।
১/আমি প্রায় সময় মোবাইল ফোনে দীনি  ক্লাসগুলিতে অ্যাটেন্ড করি, ইয়ারফোন দিয়ে সিরাহ  ক্লাস,সাহাবীদের জীবনী , কোরআনের অর্থ মোটকথা দীনি আলোচনা শুনতে থাকি। এমতাবস্থায় যদি এতেকাফের নিয়ত করি, তাতে করে এতেকাফ্রত অবস্থায় যদি হেডফোন দিয়ে এরকম  আলোচনা শুনি তাহলে এতেকাফের ক্ষতি হবে কি? শুনলে আমার পড়ার থেকে বেশি উপকার হয়। সেজন্য দ্বিনি আলোচনা এভাবে শোনা আমার অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। তাহলে কি এতেকাফের সমস্যা হবে? যেহেতু মোবাইল ব্যবহার করতে হচ্ছে তখন।
২/ পিরিয়ড শেষ হলে শেষের দিকে যখন  লজ্জাস্থানের বাইরে কিছু আসে না, কিন্তু লজ্জাস্থান পুরোপুরি শুকনো থাকে না, অথবা সাদাস্রাবও আসেনা, সে ক্ষেত্রে  সাদা টিস্যু দিয়ে হালকা একটু ভিতরে  চাপ দিলে হালকা  বাদামি +সাদা  মিশ্রিত (of white একটা কালার)  স্রাব দেখা যায়। এক্ষেত্রে , রমজানের রোজা রাখা /নামাজ পড়া শুরু করে দিব? নাকি এই সময়টাকে পিরিয়ডের মধ্যে গণ্য করব? অষ্টম দিন চলছে

প্রতি ওয়াক্ত এভাবে টিস্যু দিয়ে হালকা একটু ভেতরে চাপ দিয়ে দেখবো কিনা? এক ওয়াক্তে যদি কিছু না দেখি, কিন্তু পরের বাত্তি যদি এরকম অফ হোয়াইট কালার দেখা যায়, তাহলে কতদিন পর্যন্ত অপেক্ষা করবো??

1 Answer

0 votes
by (804,930 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইতেকাফে থাকাকালীন ইলম শিক্ষার উদ্দ্যেশ্যে ল্যাপটপ,ফোন ব্যবহার করা যাবে।তবে ইতিকাফ অবস্থায় সময়গুলো যথাযথভাবে কাজে লাগানোর স্বার্থে ল্যাপটপ/ফোন থেকে এসব ভিডিও না দেখাই উচিৎ। বরং এক্ষেত্রে কিতাব পড়ার চেষ্টা করাই উচিৎ।  হ্যা, অডিও ওয়াজ তিলাওয়াত, হেডফোন দ্বারা মাঝেমধ্যে শ্রবণ করা যাবে।

الھندیۃ: (212/1، ط رشیدیہ)
ویلازم التلاوۃ والحدیث والعلم وتدریسہ وسیر النبی ﷺ والانبیاء علیھم السلام وأخبار الصالحین وکتابۃ امور الدین کذا فی فتح القدیر ولا بأس أن یتحدث بمالا إثم فیہ۔
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/16346

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
দুনিয়াবী সবকিছুকে পরিত্যাগ করে আখেরাতের বিষয় নিয়ে ব্যস্ত থাকাই ইতিকাফের মূল কাজ। তবে দুনিয়াবী কাজে মগ্ন হলে ইতিকাফ ফাসিদ হবে না।
ইতিকাফ অবস্থায় মোবাইল ফোনে দীনি ক্লাসগুলিতে অ্যাটেন্ড করা যাবে, ইয়ারফোন দিয়ে সিরাহ  ক্লাস,সাহাবীদের জীবনী, কোরআনের অর্থ মোটকথা দীনি আলোচনা শুনা যাবে।

(২) আপনি লজ্জাস্থানে হালকা চাপ দিয়ে দিয়ে দেখেন, যতদিন না সাদাস্রাব আসছে বা পুরোপুরি বন্ধ হচ্ছে, ততদিন হায়েয। যদি এভাবে ১০ দিন অতিক্রম করে, তাহলে পূর্বের আদত যত দিনের ততদিন হায়েয এবং অতিরিক্ত ইস্তেহাযা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...