আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
93 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (9 points)
হজরত,  একটা বিষয় দয়া করে clear করে দিবেন,,,


১) credit card ব্যবহার করতে পারব কিনা যদি আমি time মত টাকা শোধ করে দেই আর সুদ দিতে না হয়,,,
২) আমি credit card দয়ে ১২ মাসের কিস্তিতে AC কিনব ভাবছি,,, বিনা সুদে,,, সেই ক্ষেত্রে credit card দিয়ে কিনা জায়েজ হবে কিনা,


৩) credit card থেকে  টাকা তুললে মোট টাকার সাথে ১.৫% কম বেশি একটা processing fee সাথে vat add হয়,,, ৪৫ দিনের ভিতর দিয়ে দিলে আর কোন সুদ দেয়া লাগে না,, এখন এমন processing fee তে টাকা তুলা জায়েজ কিনা?


৪) কোথাও দেখছি credit card ব্যবহার জায়েজ না বলা হচ্ছ, আমার কোথাও  এই card দিয়ে যদি সময়মত টাকা পরিশোধ হয় সুদ দেয়া না লাগে তাহলে ব্যবহার করা যাবে বলা হচ্ছে,,, বিষয় টা বুঝিয়ে দিবেন দয়া করে

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ

عبد الله بن مسعود عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال لعن الله آكل الربا وموكله وشاهديه وكاتبه

হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাঃ এর পিতা থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-“যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, তার সাক্ষী যে হয়, আর দলিল যে লিখে তাদের সকলেরই উপর আল্লাহ তায়ালা অভিশাপ করেছেন। (মুসনাদে আহমাদ, হাদিস নং-৩৮০৯, মুসনাদে আবি ইয়ালা, হাদিস নং-৪৯৮১)

https://ifatwa.info/14543/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ-
ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড।

ক্রেডিট কার্ড হল এমন একটি প্লাস্টিক কার্ড, যে কার্ডের বিপরীতে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান তার গ্রাহকদেরকে নির্দিষ্ট পরিমাণে ঋণ মঞ্জুর করে থাকে এবং গ্রাহক সেই মঞ্জুরকৃত ঋণের টাকা তার চাহিদা মত যে কোন সময় পণ্য এবং সেবা ক্রয় করতে পারে অথবা ক্যাশ টাকা উত্তোলন করতে পারে। এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা আবার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে ফেরত দিতে বাধ্য থাকে।

ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের পার্থক্য হল-

ডেবিট কার্ডের ক্ষেত্রে পণ্য ও সেবা ক্রয় করার জন্য গ্রাহককে সাথে সাথেই টাকা প্রদান করতে হয়। ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচকৃত টাকা গ্রাহককে সাথে সাথে প্রদান করতে হয় না।

ডেবিট কার্ডকে ক্যাশ কার্ড বলা চলে। অপরপক্ষ, ক্রেডিট কার্ডকে এক কথায় লোন কার্ড বলা চলে।

ডেবিট কার্ডের সাথে লিংক করা একাউন্টে যে পরিমাণ ব্যালেন্স থাকে, গ্রাহক শুধু সেই টাকা ব্যবহার করতে পারেন। অন্যদিকে, ক্রেডিট কার্ডের বিপরীতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যে পরিমাণ টাকা গ্রাহকের জন্য ঋণ মঞ্জুর করে থাকে, গ্রাহক শুধু সেই টাকা ব্যবহার করতে পারেন।

ডেবিট কার্ডের মাধ্যমে একাউন্টে শুধু নিজের জমা করা টাকা ব্যবহার করা যায়। অপরপক্ষে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যে ক্রেডিট লিমিট দিয়ে থাকে, সেই টাকা ক্রেডিট কার্ড দিয়ে ব্যবহার করা যায়।

ডেবিট কার্ডের ক্ষেত্রে গ্রাহকের একাউন্টে টাকা জমা থাকলে প্রতিষ্ঠান কর্তৃক গ্রাহককে সুদ বা মুনাফা প্রদান করা হয় । অন্যদিকে, ক্রেডিট কার্ডের আউটস্ট্যান্ডিং ব্যালেন্স থাকলে তার বিপরীতে গ্রাহক কর্তৃক ক্রেডিট কার্ড প্রদানকারী প্রতিষ্ঠানকে সুদ প্রদান করতে হয়।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই,
(১-২)
https://ifatwa.info/68766/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
মুনাফার শর্তে ঋণ নেয়ার পর পরিশোধের মুহূর্তে অতিরিক্ত কিছু পরিশোধ করলে তখন তা রিবার অন্তর্ভুক্ত হবে। তবে যেহেতু আপনি অতিরিক্ত কিছুই পরিশোধ করছেন না বরং যা ঋণ নিয়ে আসছেন, সেটাই পরিশোধ করছেন, তাই আপনার জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করে ঋণ গ্রহণ জায়েয হবে।তবে সুদ দেওয়া জায়েয হবে না।

(০৩)
৪৫ দিনের ভিতর দিয়ে দিলে প্রয়োজনে এটি ব্যবহার করার অনুমতি উলামায়ে কেরামগন দিয়েছেন।

(০৪)
মূল কথা হল সুদ প্রদান করা লাগলে এটি জায়েজ হবে না। সুদ প্রদান করা না লাগলে প্রয়োজনে এটি ব্যবহার করার অনুমতি উলামায়ে কেরামগন দিয়েছেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 346 views
...