উস্তায, আজকের বাজার অনুযায়ী আমার ১২ আনা সোনার বিক্রিত মূল্য হবে সর্বোচ্চ ১,৭৫,০০০ টাকা। ১০ ভরি রূপার বিক্রিত মূল্য দাঁড়াবে সর্বোচ্চ ৫০,০০০ টাকা। মোট দাঁড়ায় ২,২৫,০০০ টাকা। এর সাথে আমার নগদ ৩০,০০০ টাকা যোগ করলে দাঁড়ায় সর্বোচ্চ ২,৫৫,০০০ টাকা।
বর্তমান বাজার অনুযায়ী সাড়ে ৫২ ভড়ি রূপার দাম ৩ লক্ষ ৪২ হাজার ৮২৫ টাকা।
সেক্ষেত্রে আমার মোট সম্পদ তো সাড়ে ৫২ তোলা রূপার সমমূল্যের হয়নি। তাহলে যাকাত ফরজ হলো কিভাবে যদি বুঝিয়ে বলতেন উপকৃত হতাম উস্তায।