আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
আমার বয়স ২৪, এবং আমি একজন মেয়ে। আমি অনেকদিন থেকেই, স্বপ্নে প্রায় সময়ই এটা ওটা খাই। খুবই তৃপ্তি সহকারে। আবার অনেক সময় আমি স্বপ্নে দেখি আমার বাচ্চা হয়েছে। আমি কিন্তু অবিবাহিতা। প্রায়ই দেখি আমার বাচ্চা হয়েছে, নাহয় বাচ্চা পেটে আছে। আর যে আমি স্বপ্নে বাচ্চাদেরকে অনেক আদর করি। মাঝেমধ্যে স্বপ্নে স্যাক্সুয়াল এক্সাইমেন্টও অনুভব করি, (বিশেষ করে দিনের বেলায় ঘুমালে)। ঈদানীং রাতেও হয়। রাতে আমি হেফাজতের আমল করলেও এমন হয়। রমাদানের সময়ও এমন দুইদিন হয়েছে। এছাড়াও আমার তলপেটের বা পাশে ৪/৫ বছর যাবৎ একই জায়গায় ব্যাথা অনুভব করি, সেটা কমেও না বাড়েও না৷ এমনকি কোনো ডাক্তার এখন পর্যন্ত বলতে পারে না এমনটা কেনো হয়। এই লক্ষ্মণ গুলো কি খারাপ কিছুর ঈঙ্গিত দেয়? যদি খারাপ কিছু হয়ে থাকে তাহলে আমার কি করা উচিৎ? আমার পরিবারের লোকজন প্র্যাক্টিসিং না এবং আমি এসব বললে আমাকে কবিরাজের কাছে নিয়ে যেতে চায়। আমি আসলে সবকিছুর সাথে যুদ্ধ করে খুব ক্লান্ত এখন। কাউকে আমার বিষয়গুলো বুঝাতে পারছিনা, যে আমি নিজেও সিউর হতে পারছি না আমার আসলে ঠিক কি সমস্যা হয়েছে!!?
আমার এই লক্ষ্মণ গুলো কি ইঙ্গিত দেয়, যদি আমাকে বলতেন তাহলে অনেক বেশী উপকৃত হতাম। মিন ফাদ্বলিক। জাঝাকুমুল্লাহ খৈরন।