আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
69 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (5 points)
আসসালামু আলাইকুম,
আমি বেশ কয়েক বছর যাবত এইচএসসি আইসিটি পড়াই। আমি সাধারণত বই ছাড়াই পড়াতে পারি। কারণ গুরুত্বপূর্ণ টপিকগুলো আমার মুখস্থ রয়েছে। শুধু ২ টা অধ্যায়ে মুখস্থ কম।

আমি চাচ্ছি একটা আইসিটি শেখার বই এবং অ্যাপ বানাতে। যেখানে প্রতিটি টপিক আলোচনা করা থাকবে, বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন থাকবে।

১. বই লিখতে আমার তো বিগত বছরের বোর্ডের প্রশ্ন কোন না কোন গাইড বা টেস্ট পেপার থেকে নিতে হবে। এক্ষেত্রে করণীয় কি?

২. আমি কি বিভিন্ন বই কিনে মুখস্থ করে তারপর বই লিখতে পারবো? কারণ বই লিখতে হলে তো আমাকে সংগা ও তথ্য দিতে হবে।

৩. বই লেখার উদ্যেশে আমি কি গাইড থেকে বিগত বছরের প্রশ্নগুলোর উত্তর শিখে তারপর লিখতে পারবো?

৪. চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট নিলে ওরা বলে যে ওদের কোন কপিরাইট নাই। সেখান থেকে কন্টেন্ট নেওয়া যাবে কি? যেহেতু আমার নামে বই লিখছি।

সর্বোপরি, কিভাবে বই লিখলে লেখকের ক্রেডিট দিতে হবে না এবং কপিরাইট হবে না - পরামর্শ চাই। কারণ, আমার তো সম্পূর্ণ বই মুখস্থ নেই। তাছাড়া বই এ সৃজনশীল প্রশ্নের উত্তর থাকে না কিন্তু আমার বই এবং অ্যাপ এ তা থাকবে।

1 Answer

0 votes
by (764,700 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

শরীয়তের বিধান মতে সংরক্ষিত প্রকাশনায় প্রকাশকের অনুমতি ব্যতীত ঐ প্রকাশনার কোনো বই কপি করা যাবে না,পিডিএফ বানানো যাবেনা,কাহারো কাছে তার কপি শেয়ার করা যাবেনা। 
তাদের অনুমতি ব্যাতিত এহেন কাজ খুবই অন্যায়  
,
এটি উক্ত প্রকাশনীর সাথে ধোকা দেওয়া হবে।
,
হাদীস শরীফে এসেছেঃ
  
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
,
বিস্তারিত জানুনঃ 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
(০১)
কোন বই কিংবা গাইড থেকে বোর্ড প্রশ্নগুলো কপি করা যাবে।
বোর্ড প্রশ্নগুলো সংগ্রহ করার উপায় হলো বোর্ড এর সাথে যোগাযোগ করে নেয়া বা কোন বই কিংবা গাইড ইত্যাদি থেকে নেয়া।

(০২)
হ্যাঁ, পারবেন।

(০৩)
হ্যাঁ, পারবেন। তবে সতর্ক থাকবেন,  হুবহু লেখা যেনো না হয়।

(০৪)
নেয়া যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...