আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
48 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (8 points)
আসসালামু আলাইকুম।
আমার এইবছর শাবান মাসের ১৫তারিখ (ফেব্রুয়ারির ৪তারিখ) যাকাতের নিসাব পরিমাণ সম্পদ বছরপূর্তি হয়েছে।

এখন ফেব্রুয়ারির ৪তারিখের স্বর্ণের বিক্রয়মুল্যের উপর যাকাতের হিসেব বের করা হয়নি। যাকাত আদায় করা হয়নি ওইদিন ই।

এখনা আমার প্রশ্ন, আমি যদি আগামীকাল যাকাত প্রদান করি, তাহলে ৪তারিখের স্বর্ণের বিক্রয়মুল্যের উপর হিসেব বের করে, যাকাত আদায় করলে হবে?

নাকি আগামীকাল আবার নতুন করে বর্তমানে স্বর্ণের বিক্রয়মুল্যের উপর যাকাতের হিসেব আসবে?

যেহেতু এখন স্বর্ণের দাম প্রতিমুহূর্তে বাড়ে।

আমার যাকাতের একবছর তো ফেব্রুয়ারির ৪তারিখ হয়। এখন মার্চের ১০তারিখ।

1 Answer

0 votes
by (806,730 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যাকাত যেদিন ওয়াজিব হবে, সেই দিনের বাজারমূল্য গ্রহণযোগ্য, না যাকাত যেই দিন আদায় হবে, সেই দিনের বাজারমূল্য গ্রহণযোগ্য? এ সম্পর্কে ফুকাহায়ে কররামদের মতভেদ থাকলেও গ্রহণযোগ্য মত হল, যাকাত আদায়ের দিনের বাজারমূল্যই গ্রহণযোগ্য হবে।

"و تعتبر القيمة يوم الوجوب، و قالا : يوم الأداء، و في السوائم يوم الأداء إجماعاً، وهو الأصح، ويقوم في البلد الذي المال فيه".
وفی الشامیۃ - تعتبر یوم الأداء بالإجماع وہو الأصح الخ۔ (شامی ، کتاب الزکاۃ، باب زکاۃ الغنم کراچی ۲/۲۸۶، زکریا۳/۲۱۱)

فیعتبر قیمتہایو م الأداء والصحیح أن ہذا مذہب جمیع أصحابنا۔ (بدائع الصنائع ، کتاب الزکاۃ، فصل فی صفۃ الواجب فی الاموال التجارۃ قدیم ۲/۲۲،جدید زکریا دیوبند۲/۱۱۱) فقط واللہ سبحانہ وتعالیٰ اعلم 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/8121

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি যেই দিন যাকাত আদায় করবেন, সেই দিনের বাজারমূল্য গ্রহণযোগ্য হবে।
সুতরাং আগামীতে যেদিনই আপনি যাকাত আদায় করবেন, সেই দিনের বিক্রয়মূল্য হিসেবে আপনি যাকাত আদায় করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...