বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইতেকাফে থাকাকালীন ইলম শিক্ষার উদ্দ্যেশ্যে ল্যাপটপ,ফোন ব্যবহার করা যাবে।তবে ইতিকাফ অবস্থায় সময়গুলো যথাযথভাবে কাজে লাগানোর স্বার্থে ল্যাপটপ/ফোন থেকে এসব ভিডিও না দেখাই উচিৎ। বরং এক্ষেত্রে কিতাব পড়ার চেষ্টা করাই উচিৎ। হ্যা, অডিও ওয়াজ তিলাওয়াত, হেডফোন দ্বারা মাঝেমধ্যে শ্রবণ করা যাবে।
الھندیۃ: (212/1، ط رشیدیہ)
ویلازم التلاوۃ والحدیث والعلم وتدریسہ وسیر النبی ﷺ والانبیاء علیھم السلام وأخبار الصالحین وکتابۃ امور الدین کذا فی فتح القدیر ولا بأس أن یتحدث بمالا إثم فیہ۔
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ইতিকাফে বসে আরবি শব্দার্থ মুখস্থ করা যাবে। IOM এর আরবি কিংবা সীরাহ SUBJECT পড়া যাবে। ALIM COURSE এর কিতাবাদী পড়া যাবে, পড়লে ইতিকাফ ফাসিদ হবে না। তবে উত্তম হল, যিকির তিলাওয়াত ও নামাযে ব্যস্ত থাকা।
(২) সকল গালীর জন্য আল্লাহর কাছে কাছে ক্ষমা চাইবেন।
(৩) আপনাকে রোযার কাফফারা আদায় করতে হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রোযার সামর্থ্য না থাকলে তখন ষাটজন মিসকিনকে দুইবেলা খাওয়াতে হবে। রোযা রাখতে গিয়ে যদি পিরিয়ড মধ্যখানে চলে আসে, তাহলে এতে ধারাবাহিকতায় কোনো সমস্যা হবে না।