আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
65 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (4 points)
reshown by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।(এক বোনের পক্ষ থেকে প্রশ্ন)

আমি দোকান থেকে একটি ড্রেস গিফট দেওয়ার জন্য কিনেছিলাম। বাসায় এসে দেখি এটি গিফট দেওয়ার মতো নয়, এবং দোকানদারও ন্যায্য মূল্যের চেয়ে অনেক বেশি দাম নিয়েছে (১৬৫০ টাকা)।

যেহেতু আমি ড্রেসটি যাকাতের নিয়তে কিনিনি, এখন কি এই ড্রেসটি যাকাতের কাপড় হিসেবে কাউকে দেওয়া যাবে? এবং মোট যাকাতের যে পরিমাণ টাকা আসবে, সেখান থেকে কি ১৬৫০ টাকা হিসাব করে বাদ দেওয়া যাবে?

1 Answer

0 votes
by (805,290 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যাকাত আদায় করার পদ্ধতি সম্পর্কে দু'টি অপশন বৈধ রয়েছে। অর্থাৎ যে মালের যাকাত দেওয়া হবে,হয়তো সেই মালের চল্লিশ অংশের এক অংশকে যাকাত হিসেবে দেওয়া যাবে। অথবা তার মূল্যকে হিসেব করে কারেন্সি বা মুদ্রা দিয়ে যাকাতকে আদায় করা যাবে। উপরোক্ত দু'টি পদ্ধতিই হাদীস দ্বারা প্রমাণিত রয়েছে।(তাফসীরে কুরতুবী) 

ফুকাহায়ে কিরাম যাকাতকে কারেন্সি বা টাকা দিয়ে আদায় করার পরামর্শ দিয়ে থাকেন।কেননা সকল মানুষের প্রয়োজন সমান হয়না।হয়তো কেউ কোনো গরীবকে এমন কিছু মাল যাকাত হিসেবে দিতে চাচ্ছে যা আপাতত উক্ত গরীবের প্রয়োজন নেই।অথচ যাকাতের উদ্দেশ্যই হল,গরীব-মিসকিনদের প্রয়োজন-কে পূর্ণ করা।সুতরাং টাকা দ্বারা যাকাত দিলে গরীব-মিসকিনরা তাদের প্রয়োজন অনুযায়ী সেটাকে খরচ করতে পারবে। এটা তাদের জন্য সহজ হবে। (জাওয়াহিরুল ফিকহ-৩/২১১)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1239


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি ঐ ড্রেসটি যাকাত হিসেবে দিতে পারবেন। যাকাত আদায় হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (4 points)
ড্রেসের প্রকৃত বাজারমূল্য ৮০০ টাকা(প্রায়)। আর কিনা হয়েছে ১৬৫০ টাকা। তাহলে যাকাত থেকে ততটাকা বাদ দিব? ১৬৫০ টাকা নাকি ৮০০ টাকা?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...