আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
64 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (10 points)
Assalamualaikum apu
একজন ভাইকে বোনারা যাকাত দিতে চাই।উনাদের পারিবারিক সম্পত্তি আলহামদুলিল্লাহ অনেক। কিন্তু সব সম্পত্তি মায়ের নামে।বাবা মারা গিয়েছেন। শুধু বাবার নামে চট্টগ্রাম শহরের উপর ৫ কাঠা জায়গা আছে।ভাই বোন মা মিলে ভাগ হইলে যেটুকু পাবেন আরকি। কিন্তু উনি একার পক্ষে ঔ জায়গায় কিছু করার সেই আবিলিটি নেই। আর বাবার নামে দাদার পুরোনো বাড়িতে বসত ভিটার জায়গা আছে যা চাচতো ভাইরা সহজে ভোগ করতে দেয় না।    তাছাড়া বাকি সব সম্পত্তি এখন যে বাড়িতে থাকে তা সহ সব সম্পত্তি মায়ের নামে। কিন্তু মা তা ভাগ করে দেননি। এবং মা অনেকটাই এক চোখা মাও তাকে কিছু দিতে চাই না। এখন ওনার আর্থিক অবস্থা কথা বলেন তাহলো থাকার ঘরটুকু ও নেই । কোনো কাজ করতে পারে না। টুকটাক বাড়িতে শাকসবজি, সুপারি কিছু বিক্রি করে। তাও মা দেননি নিজে একদম চলতে না পেরে মাকে না বলেই খেতে হয় । আর একজন ভাই ও বোন মাঝে মাঝে কিছু সাহায্য করে। আর যদি থাকার ঘরটুকু কথা বলি তাহলে এক রুমের মতো ভাঙচুর টিন দিয়ে কোনো রকমের খুবই খারাপ অবস্থা। একজন বিয়ের উপযুক্ত মেয়ে আছে। লোকের বয়স ৬০+ । দুই বিয়ে করেছিল। পরের ঘরের সন্তান তারা।। তাই সন্তানরা খুবই ছোট। প্রত্যেক বর্ষায় ঘরে পানি ঢুকে থাকতে পারেনা। অন্য ভাই এর বৌ রা ও যায়গা দেয় না।। এক মাস আগে কিডনি তে পাথর হয়। তখন অপারেশন এর সব টাকা বোন‌ একজন ভাই মিলে দেয় মায়ের থেকে জোর করে কিছু নেই। অসুস্থ হওয়ার পর থেকে এখন কিছুই করতে পারে না। কিছু দিন আগে আনার ছোট ছেলের উপর জিনের আছর হয় । খুব ভালো ভাবে প্রতি রাতে আসে । খুবই খারাপ অবস্থা ওর। টাকার অভাবে ভালোভাবে চিকিৎসা করতে পারছেনা। মনে হয় রাখি দেখাতে হবে।
তাছাড়া উনি মায়ের নামে  জমি মা মন থেকে দেয়নি তাও অভাবের তাড়নায় ৮  গন্ডায় ধান চাষ করে। মায়ের মন থেকে অনুমতি ছাড়াই। সেখান থেকে কিছু ধান যা পাই তা দিয়ে বছরের অর্ধেক সময় খবার হয় বাকি অর্ধেক সময় আবার সবার থেকে খুঁজে নেই কোনো রকমের চলে আরকি।।।
এখন বোন চাই যাকাতের টাকা দিয়ে। অন্যদের যাকাত এর টাকা দিয়ে ঘর বানিয়ে দিতো । যদি যাকাত গ্রহন করতে পারে।
প্রত্যেক বর্ষায় ঘরে পানি ঢুকে একদম খারাপ অবস্থা হয়।।
একটা মেয়ে বিয়ের উপযুক্ত একই ঘরে ভাইরা সহ খুবই মানবেতর জীবন-যাপন করছেন।
এখন যাকাত যদি খেতে পারেন তাহলে সবাই মিলে একটা ঘরের ব্যবস্থা করবে ইংশাআল্লাহ।।
যাকাত ছাড়া তো ঘর‌ করার এত টাকা সবার পক্ষে দেওয়া সম্ভব না।

একটু জানতে চাই ভাই বোনদের যাকাতের টাকা কি নিতে পারবেন?

1 Answer

0 votes
by (805,290 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলছেন
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَكِيمٌ

যাকাত হল কেবল (১)ফকির, (২)মিসকীন, (৩)যাকাত উসূলকারী ও (৪)যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫)এবং তা দাস-মুক্তির জন্যে ও (৬)ঋণগ্রস্তদের জন্য, (৭)আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং(৮) মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। (সূরা আত-তাওবাহ-৬০) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5814

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার প্রশ্নটি অস্পষ্ট। আমরা মূল প্রশ্নটি বুঝতে পারিনি। যাই হোক, যতটুকু বুঝতে পেরেছি, যদি ঐ ভাইয়ের নিকট নেসাব পরিমাণ মাল না থাকে, তাহলে সে যাকাতের মাল গ্রহণ করতে পারবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...