আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তায ,
প্রশ্ন ১. নাবালেক মেয়ের ৩-৪ ভরি স্বর্ণ ও ২ ভরি রূপা আছে, যেহেতু সেই বাচ্চা নিজে মালিক কিন্তু প্রাপ্ত বয়ষ্ক না হওয়ায় বুঝিয়ে দেয়া হয়নি, বাবা মার কাছে হেফাজতে আছে, সেক্ষেত্রে সেগুলোর যাকাত বাবা মার দিতে হবে?
উল্লেখ বাচ্চার মার ও ৫-৬ ভরি স্বর্ণ+ মজুদ টাকা আছে, তার এই যাকাতের সঙ্গে কি মেয়ের স্বর্ণ ও রূপার যাকাতও দিতে হবে?
প্রশ্ন ২. আমার মা আমার জন্য স্বর্ণ বানিয়েছেন ১ বছর হয়েছে, আমাকে মালিক করে দিয়েছেন, ২ ভরি+ স্বর্ণ এবং ১ ভরি রূপা আছে, সেক্ষেত্রে আমাকে যাকাত দিতে হবে? আমার কোনো আর্নিং সোর্স নেই! সম্পূর্ণ বাবা মার উপর ডিপেন্ডেবল। সেক্ষেত্রে আমি কি করবো?