আমি নামাজের পোশাক সম্পর্কে একটি বিষয় জানতে চাই। আমার একটি পায়জামা আছে যেখানে ডিজাইনের জন্য কাপড়ে ছোট ছোট ফুটো করা আছে (লেস বা কাটওয়ার্ক ধরনের)। দূর থেকে বা স্বাভাবিকভাবে দেখলে পায়জামাটি স্বাভাবিকই লাগে এবং শরীরের চামড়া দেখা যায় না। কিন্তু খুব কাছে এসে যদি কেউ ভালোভাবে দেখে, কাপড়ের নিচে হাত দিয়ে দেখে, তখন ফুটো গুলো দিয়ে হাতের চামড়া দেখা যায় ।
এখন আমার প্রশ্ন হলো, এমন পায়জামা পরে কি নামাজ পড়া সহীহ হবে? কারণ সাধারণ অবস্থায় সতর ঢাকা থাকে এবং চামড়া দেখা যায় না, কিন্তু খুব কাছ থেকে বা বিশেষভাবে দেখলে বোঝা যেতে পারে যে কাপড়ে ডিজাইন করে ফুটো করা আছে।
ইসলামের দৃষ্টিতে নামাজের জন্য সতর ঢাকার যে শর্ত রয়েছে, সেই হিসেবে এই ধরনের পোশাক পরে নামাজ আদায় করলে কি নামাজ সহীহ হবে, নাকি এ ধরনের পায়জামা পরে নামাজ পড়া উচিত নয়?এই পায়জামাটা পড়ে যেসব নামাজ পড়েছি সেগুলো কি পুনরায় পড়তে হবে?
এ বিষয়ে সঠিক শরয়ী হুকুম জানতে চাই।