আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
109 views
in সালাত(Prayer) by (6 points)
আমি নামাজের পোশাক সম্পর্কে একটি বিষয় জানতে চাই। আমার একটি পায়জামা আছে যেখানে ডিজাইনের জন্য কাপড়ে ছোট ছোট ফুটো করা আছে (লেস বা কাটওয়ার্ক ধরনের)। দূর থেকে বা স্বাভাবিকভাবে দেখলে পায়জামাটি স্বাভাবিকই লাগে এবং শরীরের চামড়া দেখা যায় না। কিন্তু খুব কাছে এসে যদি কেউ ভালোভাবে দেখে,  কাপড়ের নিচে হাত দিয়ে দেখে, তখন ফুটো গুলো দিয়ে হাতের চামড়া দেখা যায় ।
এখন আমার প্রশ্ন হলো, এমন পায়জামা পরে কি নামাজ পড়া সহীহ হবে? কারণ সাধারণ অবস্থায় সতর ঢাকা থাকে এবং চামড়া দেখা যায় না, কিন্তু খুব কাছ থেকে বা বিশেষভাবে দেখলে বোঝা যেতে পারে যে কাপড়ে ডিজাইন করে ফুটো করা আছে।
ইসলামের দৃষ্টিতে নামাজের জন্য সতর ঢাকার যে শর্ত রয়েছে, সেই হিসেবে এই ধরনের পোশাক পরে নামাজ আদায় করলে কি নামাজ সহীহ হবে, নাকি এ ধরনের পায়জামা পরে নামাজ পড়া উচিত নয়?এই পায়জামাটা পড়ে যেসব নামাজ পড়েছি সেগুলো কি পুনরায় পড়তে হবে?
এ বিষয়ে সঠিক শরয়ী হুকুম জানতে চাই।

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
এমন কাপড় যার দ্বারা শরীরের নিচের অংশ দেখা যায়, তাহলে এর দ্বারা সতর ঢাকা হয়েছে বলে সাব্যস্ত হবে না। তাই এমন কাপড় পরিধান করলে নামায হবে না। {আপকি মাসায়িল আওর উনকা হল-৩/৩২০}
اذا كان الثوب رقيقا بحيث يصف ما تحته أى لون البشرة لا يحصل به سترة العورة (حلبى كبير-214)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/975

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এমন কাপড় যাতে ছোট ছোট ছিদ্র থাকার কারণে নিচে হাত দিয়ে দেখলে শরীরের চামড়া পর্যন্ত দেখা যায় । এমন কাপড় পরিহিত অবস্থায় নামায হবে না। এদ্বারা সতর আদায় হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (6 points)
reshown by
অই পায়জামা পরিধান করে যে নামাজ পড়েছি সেগুলো সব পুনরায় পড়তে হবে? আমার ত মনে নাই কত ওয়াক্তের নামাজ পড়েছি।
by (814,710 points)
অনুমান করে কাযা আদায় করে নিতে হবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 252 views
...