আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
77 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (14 points)
আসসালামু আলাইকুম এক বোনের দুই ভরি সোনা আছে কিন্তু রুপা নাই আড়াই হাজার টাকা বেতনের সামান্য একটা চাকরি করে বছর শেষে তার হাতে কোন টাকা থাকে না এ অবস্থায় তার দুই ভরি স্বর্ণের যাকাত দিতে হবে কি? অপর এক বোন সামান্য বেতনের একটা চাকরি করেন বেতনের উপর লোন নেওয়া হয়েছে বলে বেতন কম পায় তার তিন ভরি স্বর্ণ আছে সামান্য কিছু রুপা আছে বছর শেষে বেতনের সব টাকায় প্রতি মাসে খরচ হয়ে যাওয়ার কারণে কোন সঞ্চয় নেই এদেরকে কি যাকাত দিতে হবে ?অপর একটি বনের দুই ভরি স্বর্ণ তিন ভরি রুপা আছে সে চাকরি করে না তার মাসিক বা বাৎসরিক কোন নগদ অর্থ নাই এই বোনকেও কি যাকাত দিতে হবে ? অনেকে মনে করেন কিছু শোনা এবং কিছু রুপা থাকলে দুটিকেই রুপার মূল্য ধরে যাকাত দিতে হবে কিন্তু এই বোনটি যদি যাকাত না দিতে পারে তবে কি তার গুনাহ হবে যেহেতু তার সোনা বা রুপা কোনটি নিসাব পরিমাণ হয়নি এবং তার নগদ কোন অর্থ নেই দয়া করে জানাবেন। এক পরিবারে স্বামী-স্ত্রী ছেলে মেয়ে সবাই ছোটখাটো চাকরি করে টানাটানি এর সংসারে সবাই পৃথক ভাবে কুরবানী দিতে পারে না সবার পক্ষ থেকে অল্প অল্প করে টাকা সংগ্রহ করে বাবার পক্ষ থেকে একটি মাত্র কোরবানি দেয় তাদের কে কি প্রত্যেককে আলাদা আলাদা করে কোরবানি দিতে হবে নাকি স্বচ্ছলতা না আশা পর্যন্ত এভাবে একটি মাত্র কোরবানি দিলেই চলবে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/121

যাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত হল, নেসাব পরিমাণ মালের মালিক হওয়ার পর বৎসরের শুরু থেকে নিয়ে বৎসরের শেষ পর্যন্ত নেসাব পরিমাণ মালের মালিক থাকা। এবং বৎসরের মধ্যখানে উক্ত মাল সম্পূর্ণরূপে নিঃশেষ না হয়ে যাওয়া। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/70964

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) প্রথমোক্ত বোনের যেহেতু স্বর্ণের সাথে রূপা নেই, এবং নগদ কোনো টাকা জমাও নেই তাই তার উপর যাকাত ফরয হবেনা
(২) এই বোনের যেহেতু স্বর্ণের সাথে রূপা আছে। এবং এই স্বর্ণ ও রূপা মিলিত হয়ে যদি ৫২.৫ ভড়ি রূপার সমপরিমাণ হয়ে যায় তাহলে যাকাত ফরয হবে নতুবা যাকাত ফরয হবে না। 
(৩) এই বোনের যেহেতু স্বর্ণের সাথে রূপা আছে। এবং এই স্বর্ণ ও রূপা মিলিত হয়ে যদি ৫২.৫ ভড়ি রূপার সমপরিমাণ হয়ে যায় তাহলে যাকাত ফরয হবে নতুবা যাকাত ফরয হবে না। 

(৪) পরিবারের সবাই যদি অক্রমবর্ধমান নেসাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে প্রত্যেককেই পৃথক পৃথক কুরবানি দিতে হবে। এবং তাদেরকে ফিতরাও দিতে হবে। ফিতরা আর কুরবানির নেসাব একই।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1811


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...