আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
55 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
আসসালামু আলাইকুম।

আমি একজন অবিবাহিত মেয়ে।

আমি স্বপ্নে দেখলাম, আমার একটি খুব সুন্দর ফুটফুটে মেয়ে শিশু হয়েছে। শিশুটি দেখতে ঠিক আমার মতোই ছিল এবং খুব হাসছিল। আমি তাকে খুব আদর করছিলাম এবং ভাবছিলাম যে তাকে তো খাওয়াতে হবে, তার নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। কিন্তু আমি বুঝতে পারছিলাম না তাকে কীভাবে খাওয়াব।

আমাদের বাড়ির সবাই খুব খুশি ছিল। এর মাঝেই আমি ভাবছিলাম, বাচ্চার বাবা কোথায়? এরপর আমি বাচ্চার বাবাকে পেছন দিক থেকে দেখলাম ,তিনি বড় একটি জুব্বা পরা ছিলেন। তার দৃষ্টি ছিল অবনত ।তিনি অনেক মিষ্টি নিয়ে আমাদের বাড়িতে এসেছেন এবং সেগুলো সবার মধ্যে ভাগ করে দিচ্ছিলেন। এমনভাবে তিনি কাজ করছিলেন যেন তিনি এ বাড়িরই ছেলে।

এরপর আমি ভাবলাম যে আমার ঘর তো অগোছালো। তিনি এসে বসবেন কোথায়? আমার নিজের অবস্থাও খুব এলোমেলো ছিল। তখন আমি বাচ্চাটিকে আমার ভাবির কাছে রেখে দৌড়ে ওয়াশরুমে গিয়ে মুখে-চোখে পানি দিই। সেখানে দাঁড়িয়ে ভাবছিলাম,আমার তো এখনও বিয়েই হয়নি, আর আমি তো তাকে দেখিওনি , তাহলে আমার বাচ্চা কীভাবে হলো?

এরপর যখন বের হয়ে এলাম, দেখি আমার ভাই আমার ঘর গুছাচ্ছে এবং বলছে আজকে আমার বিয়ে। কিন্তু তখন বাচ্চাটিকে আর কোথাও দেখতে পাইনি।

এই স্বপ্নে আমি বাচ্চাটিকে একদম বাস্তবের মতো অনুভব করছিলাম। ঘুম ভাঙার পরও তার চেহারা খুব স্পষ্টভাবে মনে ছিল।

এই স্বপ্নের ব্যাখ্যা কী হতে পারে ,দয়া করে জানালে উপকৃত হব।

1 Answer

0 votes
by (805,980 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ-

আলহামদুলিল্লাহ!

خير لنا و شر علي أعدائنا والحمدلله رب العالمين

(ভালো আমাদের জন্য,খারাপ আমাদের শত্রুদের জন্য,সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার।)

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَال: (الرُّؤْيَا ثَلاثٌ : فَبُشْرَى مِنَ اللَّهِ ، وَحَدِيثُ النَّفْسِ ، وَتَخْوِيفٌ مِنَ الشَّيْطَانِ فَإِنْ رَأَى أَحَدُكُمْ رُؤْيَا تُعْجِبُهُ فَلْيَقُصَّ إِنْ شَاءَ وَإِنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلا يَقُصَّهُ عَلَى أَحَدٍ وَلْيَقُمْ يُصَلِّي ) 

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ স্বপ্ন তিনি প্রকার। (১) আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, (২) বান্দার মনের খেয়াল এবং (৩)শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শনমূলক কিছু। অতএব তোমাদের কেউ পছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে তা ইচ্ছা করলে অপরের কাছে ব্যক্ত করতে পারে। আর সে অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে যেন তা ব্যক্ত না করে এবং উঠে নামায পড়ে।( সহীহ বুখারী-৭০১৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/734



সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

আপনার স্বপ্নটি কল্যাণকর। আল্লাহ আপনাকে দ্বীনদার পাত্রের বিয়ের ব্যবস্থা করে দিবেন, ইনশাআল্লাহ।  ৫ ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করবেন। এবং সাধ্যানুযায়ী দান সদকাহ করবেন। আল্লাহ আপনাকে তাওফিক দান করুক,আমীণ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...