আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
51 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (3 points)
উস্তাদ আমাদের পরিবারের ৫ জন সদস্য। আমরা ভাড়া বাসায় থাকি। আমাদের ফিতরা ৫৫০ টাকার মতো হয়েছে।কিন্তু আমরা ১০০০টাকা ফিতরা ও বাকিটা সদকা হিসেবে দিতে চাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের ফিতরা কোথায় দিতে হবে? যেখানে আছি ওখানে নাকি গ্রামের বাড়িতে? আর ফিতরা দেওয়ার নিয়ম কি? যেহেতু অনেকেই আসেন তাই আমরা ওই ১০০০ টাকা  খুচরা করে মানে ১০/২০ টাকার নোট নিয়ে আসি। ১৫ রমযানের পর অনেকে এসে ফিতরা চান, অনেকে রেখে দিতে বলেন যে, ইদের পর নিবেন বা ২৭ রমযানের আগে এসে নিয়ে  যাবেন। আমরা বিগত বছর গুলোতে ১৫ রমযানের পর মোট টাকাটা খুচরা করে জনপ্রতি ১০/২০ টাকা দিয়ে আসছি। কিন্তু অনেকেই বলেন যে ফিতরা ইদের দিন দিতে হয় কিন্তু  আমাদের এখানে ইদের দিন ফিতরা নিতে আসেনা কেউ। সবাই ২৭ রমযান পর্যন্ত আসেন।দিনেই দেখা যায় ৫/৭ জন করে আসেন। আমাদের এভাবে ফিতরা দেওয়া কি ঠিক হচ্ছে?? আর না হলে দেওয়ার নিয়ম টা বলে দিলে মুনাসিব হতো।

1 Answer

0 votes
by (805,980 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফিতরা কি দিয়ে আদায় করতে হবে?মাল দ্বারা না মূল্য দ্বারা?
ثم قيل يجوز أداؤه باعتبار العين والأحوط أن يراعى فيه القيمة هكذا في محيط السرخسي.ثم الدقيق أولى من البر، والدراهم أولى من الدقيق لدفع الحاجة، وما سواه من الحبوب لا يجوز إلا بالقيمة وذكر في الفتاوى أن أداء القيمة أفضل من عين المنصوص عليه وعليه الفتوى كذا في الجوهرة النيرة
কেউ বলেন মূল জিনিষ দ্বারা আদায় করা জায়েয।তবে উত্তম হল তাতে মূল্য দিয়ে দেওয়া।গমের সাতু গম থেকে উত্তম।দিরহাম সাতু অপেক্ষা উত্তম, কেননা দিরহাম দ্বারা সকল প্রকার প্রয়োজন পূর্ণ করা যায়।উপরোল্লিখিত দ্রব্যাদি ব্যতীত অন্যান্য দ্রব্যাদি দ্বারা ফিতরা আদায় করতে হলে এক্ষেত্রে মূল্যকে মানদন্ড হিসেবে ধরে নিতে হবে।বর্ণিত রয়েছে,হাদীসে উল্লেখিত দ্রব্যাদি আদায় করার চেয়ে সেইসব দ্রব্যাদির মূল্য আদায় করাই উত্তম।এবংএটার উপরই ফাতাওয়া।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১৯২)

ফিতরা কখন আদায় করতে হবে?
وَإِنْ قَدَّمُوهَا عَلَى يَوْمِ الْفِطْرِ جَازَ،
ঈদের দিন সকাল ফিতরা ওয়াজিব হয়। ঈদের দিনের পূর্বে ফিতরা দিয়ে দিলে তা আদায় হবে । (ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১৯২)

ঈদের সালাতের পূর্বে ফিতরা দেয়া মুস্তাহাব।তবে পরে দিলেও আদায় হবে। (ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-০৯/৬৩৯)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1811

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ঈদের নামাযের আগ পর্যন্ত ফিতরা দেয়া যাবে। আপনি ভেঙ্গে ভেঙ্গে ফিতরার টাকা দিতে পারবেন।  এবং ঈদের পরও দিতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...