আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
94 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আমার বিয়ে হয়েছে।কিন্তু আমি আমার বাবার বাসায় ই থাকি।আমার পড়াশোনার খরচ আমার স্বামী দেয়।জামা কাপড় ও আমার স্বামী দেয়।শুধু বাবা মায়ের সাথে খাই এবং তাদের বাসায় থাকি।আমার ফিতরার টাকা কে দিবে? স্বামী নাকি বাবা

1 Answer

0 votes
by (814,680 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্ত্রী যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক না হয়, তাহলে স্ত্রীর উপর সদকায়ে ফিতির ওয়াজিব হবে না। কেননা সাবালক কারো সদকায়ে ফিতির অন্য কারো উপর ওয়াজিব হয় না। শুধুমাত্র নেসাব পরিমাণ মালের মালিক সাবালক কেউ হলেই তার উপর সদকায়ে ফিতির ওয়াজিব হবে। সদকায়ে ফিতিরের নেসাব সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1811

مأخَذُ الفَتوی
فی الخانیہ : صدقۃ الفطر لا تجب إلاعلی الحر المسلم الغنی …… و الغنی الذی ہو شرط لوجوب صدقۃ الفطر أن یملک نصابًا أو مالًا قیمتہ قیمۃ نصاب فاضلًا عن مسکنہ و ثیاب بدنہٖ و أثاثہٖ و فرسہٖ و سلاحہ و لا یعتبر فیہ وصف النماء۔الخ(ج۱، ص۲۲۷)۔
فی الہدایۃ : و لا یؤدی عن زوجتہ و لا عن أولادہ الکبار و ان کانوا فی عیالہٖ و لو أدی عنہم أو عن زوجتہ بغیر أمرہم أجزأہم استحسانًا لثبوت الاذن عادۃ۔(ج۱، ص۲۰۹)۔
و فی صحیح البخاری : عن ام عطیّۃؓ أمرنا أن نخرج فنخرج الحیّض و العواتق و ذوات الخدور و قال ابن عون أو العواتق ذوات الخدور فأما الحیّض فیشہدن جماعۃ المسلمین و دعوتہم و یعتزلن مصلیٰہم۔ (ج۱، ص۱۳۴)۔
و فی المرقات : عن ام عطیۃؓ قالت أمرنا ان نخرج الحیض یوم العیدین و ذوات الخدور فیشہدن جماعۃ المسلمین و دعوتہم أی دعائہم و یکثرن سوادہم۔ (ج۳، ص۵۳۴)۔


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...