আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
948 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আমার স্বামীর যথেষ্ট ইনকাম থাকার স্বত্তেও আমার চিকিৎসা খরচ বহন করতে চাই না।বিয়ের তিন বছরে বাচ্চা না হওয়ার পর ও ডাক্তার দেখাতে পারবে না বলছে।কারণ আমাদের দেনমোহর বেশি।বিয়ের সময় উনি মানা করেন নি।কিন্তু এখন আমার মৌলিক চাহিদা গুলো দিতে চাই না বা কার্পণ্য করে।তিনি বলেন তার উপর তার মা,বাবা,ভাই এর হক বেশি।অথচ তারা প্রত্যেক এ ইনকাম করে।এই কারণে আমি ভাবি আমি চাকরি না করলে আমার প্রয়োজনীয়তা পূরণ করতে পারব না।কিন্তু উনি আমাকে চাকরি করতে দিতেও নারাজ।আমার স্বামী যা বলছেন তা কি ঠিক?এখন আমি কি করতে পারি?

1 Answer

0 votes
by (804,930 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(قَوْلُهُ خَالٍ عَنْ أَهْلِهِ إلَخْ) ؛ لِأَنَّهَا تَتَضَرَّرُ بِمُشَارَكَةِ غَيْرِهَا فِيهِ؛؛ لِأَنَّهَا لَا تَأْمَنُ عَلَى مَتَاعِهَا وَيَمْنَعُهَاذَلِكَ مِنْ الْمُعَاشَرَةِ مَعَ زَوْجِهَا وَمِنْ الِاسْتِمْتَاعِ إلَّا أَنْ تَخْتَارَ ذَلِكَ؛ لِأَنَّهَا رَضِيَتْ بِانْتِقَاصِ حَقِّهَا هِدَايَةٌ 
স্ত্রীকে এমন একটি বাসস্থান দান করা স্বামীর জন্য ওয়াজিব,যা স্বামীর পরিবার থেকে খালি থাকবে,কেননা সে অন্যর উপস্থিতির ধরুণ কষ্ট উপভোগ করবে,এবং তার মাল সামানা পুরোপুরি সংরক্ষিত থাকবে না।তৃতীয় কারো উপস্থিতি স্বামী-স্ত্রীর পারিবারিক জীবন ও একান্ত সময় অতিবাহিত করতে ব্যাঘাত সৃষ্টি করবে। এ জন্য একটি পৃথক বাসস্থান স্ত্রীর মৌলিক অধিকার।তবে যদি সে তার নিজ অধিকার বিসর্জন দিতে রাজি হয় যায় তাহলে তার জন্য অনুমিত রয়েছে (যদি এক্ষেত্রে গোনাহের কোনো সম্ভাবনা না থাকে) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 430  খোরপোষ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 3712 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার সমস্ত বিবরণ পড়েছি। স্বামীর উপর স্ত্রীর ভরণপোষণ যেভাবে ওয়াজিব ঠিক সেভাবে মাতাপিতা ও ভাই বোনদেরও ওয়াজিব যদি তাদের নিজস্ব কোনো মাল সম্পদ না থাকে। অগ্রাধিকার কার?  এ এই প্রশ্নের জবাবে বলা যেতে পারে যে, স্ত্রীর মাল থাকুক বা নাই থাকুক, স্বামীর উপর স্ত্রীর ভরণপোষণ ওয়াজিব।আর মাতাপিতা ও ভাই বোনদের সম্পদ না থাকলে তাদের ভরণপোষণ স্বামীর উপর ওয়াজিব। চিকিৎসা খরচ স্বামীর উপর কাযা'আন ওয়াজিব নয়,(তবে দিয়ানাতান ওয়াজিব।) অন্যদিকে স্বামীর ঘরের খাবার পাকানোও স্ত্রীর উপর ওয়াজিব নয়।তবে সংসারের স্থিতিশীলতা ও কামিয়াব সংসারের জন্য উভয়টি উভয়ের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (1 point)
স্ত্রীর চিকিৎসা খরচ যদি স্বামীর উপর ওয়াজিব না হয় তবে স্ত্রীর চিকিৎসা খরচ এর দায়িত্ব কার?
স্ত্রী কি নিজে চাকরি করে এটা বহন করবে?
by
সে চাকরি করতে পারে (বৈধ উপায়ে), আবার অন্য কোনো উৎস থেকেও (হালালভাবে) সংগ্রহ করতে পারে।
by
আপনি কি নিশ্চিত হয়ে কথা টি বলছেন? একটি মেয়ে বিয়ের পর তার স্বামী ই সম্পূর্ণ দায়িত্ব নিয়ে থাকে।এরকম হলে তো মেয়েকে বাইরে কাজ করতে হবে তার চিকিৎসার খরচের জন্য। 
by (804,930 points)
স্ত্রী চিকিৎসার খরচ দিয়ানাতান স্বামীর উপর ওয়াজিব তবে কাযা'আন ওয়াজিব হবে না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...