আসসালামু আলাইকুম উস্তাদ । আমার হায়েয শুরু হয়েছিলো মার্চের ৪ তারিখ । আজ প্রায় ৯দিন চলছে । টিস্যুর মাধ্যমে স্রাব দেখলে মনে হয় হালকা হলুদ , আবার বাম হাতের আঙুলে দেখলে মনে হয় সাদা । এখন এমতাবস্থায় কি করবো? ফরজ গোসল করে, এখন এশা ওয়াক্তের সালাতের সময় চলছে, সালাত পড়ে নিবো এখন থেকে? তারপর পরেরদিন মানে ১৩ই মার্চ থেকে সাওম রাখা শুরু করবো? আর যদি না রাখার কথা আসে, তাহলে কি করা উচিত হবে? আমার হায়েযের সময়সীমা প্রতিমাসে ৭-১০ দিন, এর কমও না আবার এর বেশিও না , একদম ৭-১০দিন, কখনো ৮-৯দিন+ এমনও হয় ‌।
আর আমি জেনেছি, হায়েয থাকা অবস্থায় সাওমের সম্মান রক্ষার্থে দিনের বেলা খাওয়া থেকে বিরত থাকা ভালো । এটা কি বাধ্যতামূলক? নাকি আমার জানামতে ভূল? *যেহেতু এ অবস্থায় শরীর দূর্বলতার মধ্য দিয়ে যায়, সেক্ষেত্রে খাওয়া থেকে বিরত থাকাটা মুশকিল*