আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
49 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (47 points)
আসসালামু আলাইকুম।

পৃথিবীর বিভিন্ন দেশে জাতীয় সংগীত গাওয়া বা শোনার সময় দাড়ানো হয়। এইভাবে জাতীয় সংগীত এর কারনে দাড়ানো কি ইসলামে জায়েজ নাকি নাজায়েজ?

এতে কি শিরকের শামীল কিছু হয়?

জাতীয় সংগীত এর সময় দাড়ানো যদি নাজায়েজ হয়ে থাকে, তাহলে বেশিরভাগ মানুষ দাড়ালে, আমি না দাড়ালে তারা যদি দাড়াতে বলে, তখন তাদের কি বলা যেতে পারে?

1 Answer

0 votes
by (809,370 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সকল প্রকার দাড়ানো হারাম নয়।বরং কারো সম্মানার্থে দাড়ানোর রুখসত শরীয়তে রয়েছে। সুতরাং 
জাতীয় সঙ্গীত যেহেতু দেশপ্রেম ও দেশের সম্মানার্থে  উপস্থাপন করা হয়, তাই এটার রুখসত থাকবে। তবে শর্ত হল, সওযাবের কাজ মনে করা যাবে না এবং যারা বসা থাকবে তাদেরকে তিরস্কারও করা যাবেনা।এটাকে রাজনৈতিক হেকমতের দৃষ্টিতে আপাতত দেখা উচিত। হ্যা, মিউজিক পরিত্যাগ করা এবং মিউজিক পরিত্যাগ করার জন্য আওয়াজ অবশ্যই অবশ্যই জরুরী। নতুবা মিউজক শোনার গোনাহ তো হবেই।

عن أبي سعید الخدري رضي اللہ عنہ قال: قال رسول اللہ صلی اللہ علیہ وسلم للأنصار: ”قوموا إلی سیدکم“ متفق علیہ․ (مشکاة المصابیح، ص: ۴۰۲، کتاب الآداب، باب القیام، قدیمی) قال العلامة منلا علی القاري: قیل أي لتعظیمہ ویستدلّ بہ علی عدم کراہتہ، فیکون الأمر للإباحة ولبیان الجوز․ (مرقاة المفاتیح، ج۸ ص ۴۷۳، باب القیام رقم: ۴۶۹۵ ط: رشیدیہ پاکستان) وفي الوہبانیة: یجوز بل یندب القیام تعظیمًا للقادم کما یجوز القیام، ولو للقارئ بین یدي العالم وسیجیء نظمًا․ (الدر المختار ۶/۳۸۴، کتاب الحظر والإباحة ط: سعید، کراچی) 

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/72


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...