আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
42 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (17 points)
আমার আম্মু অনেক বছর আগে দুটি খাসি এতিমখানায় দেয়ার মান্নত করেছিলেন,

আজ আমার খালা ১০,০০০ টাকা আমাদের ভাই বোনদের দিয়েছেন তা উপহারস্বরূপ  করার জন্য, আমরা চাচ্ছি আম্মু এই টাকার সাথে আরো টাকা যোগ করে তার মান্নত পূরন করুন। এতে কি কোনো সমস্যা হবে?
এতিমখানায় মান্নত করলে কি এতিমখানায় ই দিতে হবে?  আর মান্নতের অংশ কি নিজেরে ভোগ করতে পারে?

1 Answer

0 votes
by (805,980 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইসলামী শরীয়তে মান্নত করা জায়েজ আছে।
তবে মান্নত শুদ্ধ হবার জন্য কতিপয় শর্ত রয়েছে। যথা-
(১) আল্লাহর নামে মান্নত করতে হবে।
(২) আল্লাহ ছাড়া কারো নামে মান্নত হতে পারবে না। আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্নত করা গোনাহ।
(৩)মান্নত হতে হবে ইবাদতের অন্তর্ভূক্ত বিষয়ে। যেমন নামায, রোযা, হজ্ব, কুরবানী ইত্যাদি।
(৪) ইবাদতও এমন হতে হবে যা কখনো ফরজ বা ওয়াজিব হয়ে থাকে। যে ইবাদত কখনো ফরজ বা ওয়াজিবের স্থান পায় না, এমন ইবাদতের মান্নত করলেও তা শুদ্ধ হবে না।

(قوله باطل وحرام) بوجوه، منها أنه نذر لمخلوق والنذر للمخلوق لا يجوز لأنه عبادة والعبادة لا تكون لمخلوق، (رد المحتار، كتاب الصوم، مطلب فى النذر الذى يقع للاموات من اكثر العوام-2/439)
وفى البدائع: ومن شروطه أن يكون قربة مقصودة فلا يصح النذر بعيادة المريض والوضوء والاغتسال، (رد المحتار، كتاب الايمان-3/735)
وفى رد المحتار: وكان من جنسه واجب أى فرض……… كصوم وصلاة وصدقة……… ولم يلزم الناذر ما ليس من جنسه فرض، (رد المحتار، كتاب الايمان-3/735
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/375

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার খালা আপনারা ভাইবোনদেরকে ১০ হাজার টাকা দিয়েছেন। তাহলে এখন আপনারা ভাইবোন এই টাকার মালিক। এখন আপনারা সবাই যদি স্বেচ্ছায় মায়ের মান্নাত পূরর্ণের জন্য দেন, তাহলে সেটা করতে পারবেন। রুখসত রয়েছে।

এতিমখানায় মান্নত করলে এতিমখানায় দেওয়া শর্ত নয়, আপনি যেখান  ইচ্ছা সেখানেই দিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 121 views
...