আসসালামু আলাইকুম, আমি আমার এক সহপাঠীর নামে জুনিয়রদের কাছে বলেছিলাম সে কোনো কাজে টাকা দেয় না,আগের অনুষ্ঠানেও টাকা দেয় নি(এইযে সে আগের অনুষ্ঠানে টাকা দেয় নি,সেটা আমাকে আগের বারের আয়োজক বলেছিল, জুনিয়রদের বলে ফেলার পরে সে আমাকে জানায় সে লিস্ট ভুল দেখেছে)। এখন, আমি কি করে এই অপবাদ, গিবত থেকে নিজেকে মুক্ত করবো? অপবাদ আমি জেনেশুনে দেয় নি।
আমি যদি তাকে সব খুলে বলে মাফ চাই তাহলে,সে হয়ত আমাকে অপমান করবে, তার বন্ধুরাও আমার সাথে অপমান জনক আচরণ করবে।
আবার যে জুনিয়রদের একথা বলেছি,তাদেরকেও আবার ডেকে বলতে গেলে, হয়ত তাদেরকেআবার মনে করানো হবে , সাথে ওদের সামনে আমার অপদস্ত হতে হবে।আমার কি করার আছে?
যদি ওই জুনিয়রদের একজনকে বলি,বাকিদের জানিয়ে দিতে তাহলে কি কাফ্ফারা হবে?