আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
64 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
উস্তায আমার বাবা এবং মার তালাকের বিষয়ে জানতে চাচ্ছি একটু বিস্তারিত। আমার মায়ের ভাষ্যমতে ১তালাক মুখে বলে বাবা তালাক দিয়েছেন। কিন্তু এখন বাবা বলেন ২তালাক দিয়েছি, আরেকটা বাকি আছে দিয়ে দিব। আমার প্রশ্ন হলো:

১। মা বলছেন ১তালাক মুখে বলে দিয়েছেন কিন্তু উনি বলছেন ২তালাক দিয়ে দিয়েছি এক্ষেত্রে কি ২তালাকই কার্যকর হবে?
২। আর বাবা যে বলেন কথার সাথেই 'তুমি চলে যাবা, আরেক তালাক দিয়ে দিব' এক্ষেত্রে কি বাকি ১তালাকও কার্যকর হবে?
৩। উনাদের বিয়ে কি টিকে আছে উস্তায?

1 Answer

0 votes
by (805,890 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যেহেতু স্বামী দুই তালাক বলছেন, তাই কসমের সাথে স্বামীর কথাই গ্রহণযোগ্য হবে। 
تبيين الحقائق شرح كنز الدقائق وحاشية الشلبي (2/ 218)
إذا قال أنت طالق طالق طالق، وقال إنما أردت به التكرار صدق ديانة لا قضاء فإن القاضي مأمور باتباع الظاهر والله يتولى السرائر والمرأة كالقاضي لا يحل لها أن تمكنه إذا سمعت منه ذلك أو علمت به؛ لأنها لا تعلم إلا الظاهر وكل موضع كان القول فيه قوله إنما يصدق مع اليمين؛ لأنه أمين في الإخبار عما في ضميره والقول قوله مع يمينه.
আপনার বাবা যদি তালাকের নিয়তে বলেন যে, 'তুমি চলে যাবা, আরেক তালাক দিয়ে দিব' তাহলে এক তালাক পতিত হবে। নতুবা কোনো তালাক পতিত হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (2 points)
reshown by
কসমের সাথে স্বামীর কথা গ্রহণযোগ্য হবে মানে কি বাবাকে কসম করে বলতে হবে এমন বুঝতে পারছি না উস্তায। কত তালাক হয়েছে তাহলে? 
আর নিয়তের বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন উস্তায উনার নিয়্যাত ছিল কিনা সেটা কীভাবে যাচাই করব? (উনার মুখের কথা বিশ্বাস করতে পারব না আসলে উনি অনেক মিথ্যা কথা বলেন আল্লহুম্মাগফিরলি) 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...