ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত হল, নেসাব পরিমাণ মালের মালিক হওয়ার পর বৎসরের শুরু থেকে নিয়ে বৎসরের শেষ পর্যন্ত নেসাব পরিমাণ মালের মালিক থাকা। এবং বৎসরের মধ্যখানে উক্ত মাল সম্পূর্ণরূপে নিঃশেষ না হয়ে যাওয়া। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/70964
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(২) বাদবাকী ২.৫ ভড়ি স্বর্ণের হিসাব আপনার বাবার সম্পদের সাথে হবে। কেননা এগুলোর তিনিই মালিক। স্বর্ণের সাথে টাকা থাকলে এবং ৫২.৫ ভড়ি রূপার সমপরিমাণ হলে আপনার বাবার উপর যাকাত ফরয হবে।
(৩) বাবার টাকা পরিশোধ করতে না পারলে নির্ধারিত অংশের মালিক আপনি এবং বাদবাকি অংশের মালিক আপনার বাবা।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি আপনি আপনার বাবাকে চলমান বছরের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিতে পারেন।
তাহলে এক্ষেত্রে, আগামী বছর উক্ত স্বর্ণের মালিক আপনি হবেন। তখন উক্ত স্বর্ণের যাকাত আপনার স্ত্রীর উপর আসবে। (নেসাব এর শর্ত পূরণ সাপেক্ষে)
যেহেতু আপনি আপনার স্ত্রীকে স্বর্ণ গুলো মোহর হিসেবে দিয়েছেন।