আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
39 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (5 points)
reopened by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।


যদি আমি আমার বাবাকে চলমান বছরের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিতে পারি।

তাহলে ওই ক্ষেত্রে, আগামী বছর উক্ত স্বর্ণের মালিক কে হবে? উক্ত স্বর্ণের যাকাত কার উপর আসবে? (নেসাব এর শর্ত পূরণ সাপেক্ষে)


- আমি নাকি আমার স্ত্রী? (যেহেতু আমি আমার স্ত্রীকে স্বর্ণ গুলো মোহর হিসেবে দিয়েছি)


জাযাকাল্লাহ।

1 Answer

+1 vote
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
https://www.ifatwa.info/140325  নং ফাতাওয়ার সম্পূর্ণ প্রশ্ন হিসেবে আপনি পৃথক প্রশ্ন করেছেন, তথায় আমরা বলেছিলাম যে, 
যাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত হল, নেসাব পরিমাণ মালের মালিক হওয়ার পর বৎসরের শুরু থেকে নিয়ে বৎসরের শেষ পর্যন্ত নেসাব পরিমাণ মালের মালিক থাকা। এবং বৎসরের মধ্যখানে উক্ত মাল সম্পূর্ণরূপে নিঃশেষ না হয়ে যাওয়া। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/70964

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(২) বাদবাকী ২.৫ ভড়ি স্বর্ণের হিসাব আপনার বাবার সম্পদের সাথে হবে। কেননা এগুলোর তিনিই মালিক। স্বর্ণের সাথে টাকা থাকলে এবং ৫২.৫ ভড়ি রূপার সমপরিমাণ হলে আপনার বাবার উপর যাকাত ফরয হবে।
(৩) বাবার টাকা পরিশোধ করতে না পারলে নির্ধারিত অংশের মালিক আপনি এবং বাদবাকি অংশের মালিক আপনার বাবা।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি আপনি আপনার বাবাকে চলমান বছরের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিতে পারেন। 
তাহলে এক্ষেত্রে, আগামী বছর উক্ত স্বর্ণের মালিক আপনি হবেন। তখন  উক্ত স্বর্ণের যাকাত আপনার স্ত্রীর উপর আসবে। (নেসাব এর শর্ত পূরণ সাপেক্ষে)
যেহেতু আপনি আপনার স্ত্রীকে স্বর্ণ গুলো মোহর হিসেবে দিয়েছেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...