সুফিয়ান সাওরী রহ. বলেন, ‘রোযা অবস্থায় কুলি করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে গলার ভেতর পানি চলে গেলে রোযা ভেঙ্গে যাবে এবং তা কাযা করতে হবে। (মুসান্নাফে আবদুর রাযযাক: ৭৩৮০)
রোযাদার যদি ভুলক্রমে মনের অজান্তে পানাহার করে ফেলে,তাহলে এতে রোযার কোনো সমস্যা হবেনা।
উক্ত রোযা আদায় হয়ে যাবে।
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ عَوْفٍ عَنْ خِلَاسٍ وَمُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَنْ أَكَلَ نَاسِيًا وَهُوَ صَائِمٌ فَلْيُتِمَّ صَوْمَهُ فَإِنَّمَا أَطْعَمَهُ اللهُ وَسَقَاهُ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সওম অবস্থায় ভুলে কিছু খেয়ে বা পান করে ফেলে, সে যেন সওম পূর্ণ করে। কেননা এ খাওয়ানো ও পান করানো আল্লাহর তরফ থেকেই হয়ে থাকে।
সহীহ : বুখারী ১৯৩৩, মুসলিম ১৯৫৫, ইবনু মাজাহ ১৬৭৩, আহমাদ ৯১৩৬, ১০৩৬৯, দারিমী ১৭৬৭, ইবনু খুযায়মাহ্ ১৯৮৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮০৭১, ইবনু হিব্বান ৩৫১৯, আবূ দাঊদ ২৩৯৮, ইরওয়া ৯৩৮, সহীহ আল জামি‘ ৬৫৭৩।
,
বিস্তারিত জানুনঃ
,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে পেটে ভাতের অংশ চলে যাওয়া সম্পর্কে আপনি নিশ্চিত হলে সেক্ষেত্রে আপনার রোজা ভেঙ্গে যাবে। অন্যথায় আপনার রোজা ভেঙ্গে যাবে না।
(০২) চানা বুটের চেয়ে ছোট বস্তু দাঁতের ফাঁকে আটকে গেলে এবং তা গলার ভেতর চলে গেলে কিংবা খেয়ে ফেললে রোজা ভাঙে না। (শামি, খণ্ড ৩, পৃষ্ঠা ৩৬৭)
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে সে খাদ্যের পরিমাণ যদি ছোলা বুটের থেকে কম হয়, তাহলে রোজা ভেঙ্গে যাবে না। অন্যথায় আপনার রোজা ভেঙ্গে যাবে।
নামাজ অবস্থায় হলেও এক্ষেত্রে থুতু ফেলা জরুরী।
(০৩)
প্রশ্নে উল্লেখিত ছুরতে এই ব্লাডকে হায়েজ ধরবেন।