আসসালামু আলাইকুম প্রিয় হজরত,
সাহরীর পর ফজর পড়েই সাথে সাথে ঘুমিয়ে যাওয়ায়, সকালে ঘুম থেকে উঠার পর তখনও খাবার ঠিক মতো হজম হয় নি। এতে বদ হজম হয় এবং হঠাৎ বাজে ঢেকুরের সাথে কিছু খাবারের কণা (আধা লোকমা পরিমাণ) মুখে চলে আসে। এর বেশীরভাগই সাথে সাথেই মুখ থেকে ফেলে দিতে সক্ষম হলেও, ঢোক গিলার কারণে কিছু সামান্য কণা আবার পেটের ভেতর চলে যায়। এক্ষেত্রে ওইদিনের সিয়াম হবে কি? নাকি ভেঙে গিয়েছে? ভেঙে গেলে, সেটা পরে কীভাবে আদায় করতে হবে? জাযাকাল্লাহু খাইর হজরত।