আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
69 views
in সাওম (Fasting) by (4 points)
হজরত,
আজকের সেহরির শেষ সময় ছিল 4.52।

আমার হাত থেকে রক্ত দেওয়ার সুই খুলেছে ঠিক 4.53 তে।

তাও নিশ্চিত না মেশিন এর আগেও বন্ধ করতে পারে।
এটা বিশেষ ধরনের রক্তদান (প্লাজমা - রক্তের সাদা তরল অংশ দান)। মেশিনে আগে দেহ থেকে মূল রক্ত বের করে, তারপর আলাদা করে রক্তের কেবল সাদা তরল ব্যাগে জমা করে, আর লাল তরলটুকু আবার দেহে ফেরত পাঠায়- একই নলের পথে, একই সুই এর মাধ্যমে। এভাবে 5 - 10 মিনিট করে করে ধারাবাহিকভাবে আগে রক্ত বের করে, তারপর সাদা অংশ ফিল্টার করে আবার লালতরল টুকু দেহে ফেরত পাঠায়। এভাবে তিন চার বার ঘটে পুরো রক্তদান হতে।


সাহরীর শেষ মুহূর্তে আমার দেহে তখন লালরক্ত ফেরত পাঠাচ্ছিল। অর্থাৎ, রক্ত দেওয়া শেষ, লাল অংশটুকু ফেরত পাঠানো হচ্ছিল দেহে। ডাক্তার মেশিন বন্ধের কার্যক্রম শুরু করেছিল 4.52 তেই। কিন্তু সুই খুলতে খুলতে 4.53 বেজে যায়।এই মুহূর্তে আমার শরীরে রক্ত ফেরত আসা সাহরীর সময় শেষ হয়ে গিয়েছে কিনা সন্দেহজনক।
আমি রোজার নিয়ত করেছি। এতে কি আমার রোজা হবে? না হলে, আজকে এবং রমাদান এর পরে কীভাবে তা পূরণ করব?

1 Answer

0 votes
by (764,700 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم احْتَجَمَ وَهُوَ صَائِمٌ مُحْرِمٌ .

হাফস  ইবন  উমার ........ ইবনে  আব্বাস  (রাঃ)  হতে বর্ণিত।  তিনি বলেন,  রাসূলূল্লাহ্  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  ইহরামের  মধ্যে  রোযা  থাকাবস্থায়  শিংগা  লাগান।
(আবু দাউদ ২৩৬৫)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم احْتَجَمَ فِيمَا بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ وَهُوَ مُحْرِمٌ صَائِمٌ

ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ও মদীনার মাঝখানে ইহরাম ও রোযা অবস্থায় রক্তক্ষরণ করিয়েছেন।
(তিরমিজি ৭৭৭)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার রোযা ভেঙ্গে যাবেনা। রোযা হয়ে যাবে।

আরো জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (4 points)
জাযাকাল্লাহু খাইর হজরত,
তবে আমার প্রশ্ন ছিল মূলত, প্লাজমা দেওয়ার ক্ষেত্রে যেহেতু রক্ত কেবল বের করাই হয় না, আবার বাইরে থেকে দেহে কিছু অংশ ফেরত পাঠানো হয়। এজন্য, সিয়ামরত অবস্থায় বাইরে থেকে দেহে (নিজের) রক্ত প্রবেশ করলে, সিয়াম থাকবে কিনা।
by (764,700 points)
এক্ষেত্রে আপনার সিয়াম ভেঙে যাবে না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...