আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ, ওস্তায
একজন মহিলার প্রায় ৬ বছর যাবৎ বিয়ে হয়েছে। ৩ বছরের একটা মেয়ে আছে। মহিলার স্বামীর সাথে সম্পর্ক বেশ ভালোই ছিলো। তার স্বামীও মেয়ে এবং স্ত্রী ছাড়া কিছুই বোঝতো না। তবে প্রায় ১ বছর ধরে স্বামীর আচার আচরণ পরিবর্তন হয়ে যায়। এখন আর স্ত্রী, মেয়েকে সহ্য করতে পারে না। সংসার প্রায় ভাঙ্গনের পথে। লোকটা আগে ৫ ওয়াক্ত নামাজ পড়তো এখন একদমই নামাজ কালাম করে না। এমনকি রমজানেও নামাজ পড়ে না। অনেক রাক্বী দেখানো হয়েছে তবুও কোনো লাভ হয় নি। রাক্বীরা অনেক আমল দিয়েছে কিন্তু লোকটি কোনো আমলও করে না। এমনকি সে বলেছে আল্লাহ বলতে কিছু নেই(নাউজুবিল্লাহ)
ওস্তায, লোকটাকে কি বান মারা হয়েছে? আর যদি না হয় তাহলে কোন সমস্যার জন্য এমন হচ্ছে? কিভাবে সংসারটা ঠিক করা যাবে? এখন করণীয় কি?