আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
46 views
in দাফন ও জানাজা (Burial & Janazah) by (25 points)
আসসালামু আলাইকুম। আমার গর্ভে ১৯ সপ্তাহ ৪ দিনের বাবু মারা গিয়েছে, অর্থাৎ ৫মাসের বয়স। ঔষধ খেয়ে হাসপাতালে ডেলিভারি করা হবে। এই বাবুকে কি গোসল, জানাজা দিতে হবে? যেকোন জায়গায় কবর দেওয়া যাবে নাকি বাবুর বাবার বাড়িতে কবর দিতে হবে? এক্ষেত্রে শরীয়তের বিধান কি? এই বিষয়ে বিস্তারিত জানতে চাই।

এই সন্তান কি আমার এবং আমার স্বামীর নাজাতের উসিলা হবে? গর্ভে মারা যায় এমন শিশুগুলো কি আসমানে ইব্রাহিম আঃ এর সাথে অবস্থান করেন?

1 Answer

0 votes
by (805,290 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সন্তান মৃত জন্ম নিলে, সেই সন্তানের নাম রাখা উচিৎ।তাকে গোসল দিয়ে সাদা কাপড় মুড়িয়ে দাফন করা হবে।তবে তার জানাযার নামায পড়া হবে না।
"সাদ বিন...(স্বামীর নাম).... "  এভাবে রেখে দিবেন।
(قوله: وإلا يستهل غسل وسمي) شمل ما تم خلقه، ولا خلاف في غسله وما لم يتم، وفيه خلاف. والمختار أنه يغسل ويلف في خرقة، ولا يصلى عليه كما في المعراج والفتح والخانية والبزازية والظهيرية شرنبلالية۔۔۔۔۔ والخلاصة من أن المختار تغسيله بأنه سبق نظرهما إلى الذي تم خلقه۔۔۔۔۔ وذکر العلقمي في حدیث:”سموا أسقاطکم فإنھم فرطکم“۔ (ردالمحتارعلى الدرالمختار، باب صلوٰۃ الجنازۃ، ج2، ص228)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1571

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার গর্ভে ১৯ সপ্তাহ ৪ দিন তথা ৫ মাস বয়সের বাবু মারা গিয়েছে। এই বাবুকে গোসল দিতে হবে না। তার জানাযার নামাযও পড়তে হবে না। তাকে দাফন করা উচিত। কবরস্থানে দাফন করা হবে।

এই সন্তান আপনার এবং আপনার স্বামীর নাজাতের উসিলা হবে। গর্ভে মারা যায় এমন শিশুগুলো  আসমানে অবস্থান কর না তবে তারা জান্নাতের খাদিম থাকবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...