আসসালামু আলাইকুম উস্তাজ,
গর্ভবতী মায়ের গর্ভে বাচ্চার বয়স ৪৫ দিন হওয়ার পর, হঠাৎ মায়ের ব্লিডিং হয়ে ৪ দিন পর গর্ভের বাচ্চার বয়স ৪৯ দিনের মাথায় আল্ট্রা পরীক্ষার পরে ডাক্তার বলেন, বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে। এখন সেটিকে অপসারণ করতে হবে। এখন মায়ের গর্ভ থেকে অপসারণকৃত ৪৯ দিনের রক্তপিন্ড/গোশত পিন্ড ওপর কী হুকুম হবে? অর্থাৎ,
প্রশ্ন ১ঃ উক্ত রক্তপিন্ড/গোশত পিন্ড কে কী সাধারণ মৃত দেহের মতো জানাযা ও কবরস্থানে দাফন বা কাফন করতে হবে?
প্রশ্ন ২ঃ কবরস্থানে দাফন বা কাফন না যদি না করা লাগে তাহলে সেটা কী করা উচিত?
জানালে উপকৃত হবো, ইনশাআল্লাহ।