আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
66 views
in ওয়াসওয়াসা by (50 points)
আসসালামু আলাইকুম হুজুর

আমার গ্রামের বাড়ি টাংগাইল, অফিস গাজীপুরে,  বাসা ভাড়া থাকি আশুলিয়া অঞ্চলে। আমি আশুলিয়া থেকে অফিস করি আবার টাংগাইল থেকেও অফিস করি।

আমাদের অফিসে ধরেন, সকাল ৭ টা ৩০ মিনিট এ শুরু হয়, আবার শীত এবং রোজা এই সিজনে সকাল ৮ টায় অফিস শুরু হয়। অফিসের গেটে পাঞ্চ সফটওয়্যার আছে। অফিসের ঢুকার সময় ওই পাঞ্চ এ চাপলে কখন পাঞ্চ করলাম এইটা অফিসের সফটওয়্যার এ দেখায়। অফিসে শুরুর টাইমের ১০ মিনিটের মধ্যে পাঞ্চ করলে সফটওয়্যার লেইট কাউন্ট করে না। ধরেন সকাল ৭ টা ৩০ মিনিটের অফিসে ৭ টা ৪০ মিনিট এবং ৮ টার অফিসের সময় ৮ টা ১০ মিনিটের পরে পাঞ্চ করলে তখন সফটওয়্যার লেইট কাউন্ট করে।

আমি প্রায়ই সময়ই এই ১০ মিনিটের পরে অফিসে ঢুকি। ধরেণ রাস্তার দেরী হয় গাড়ি জ্যাম থাকে আবার কখনো বাসা থেকেই দেরিতে রওনা দেই। কোনো মাসে, মাসের ১০ দিন ১৫ দিনও এই ১০ মিনিটের পরে অফিসে ঢুকি, আবার কোনো মাসে ৪ দিন, ৫ দিন ও ১০ মিনিটের পরে অফিসে ঢুকি। কোনো সপ্তাহে টানা কয়েকদিন ১০ মিনিটের পরে অফিসে ঢুকি, আবার কোনো সপ্তাহে এক দিন বা দুই দিন ১০ মিনিটের পরে অফিসে ঢুকি। মানে দেরীতে অফিস ঢুকার নির্দিষ্ট কোন দিন নেই।

কিন্তু প্রায় প্রতি দিন ই অফিস টাইম শুরু হওয়ার পরে অফিসে ঢুকি। মানে সকাল ৮ টার অফিসে সকাল ৮ টা ২ মিনিট/৫ মিনিট/৭ মিনিট/ ১১ মিনিট /১৫ মিনিট কখনো কখনো আরো পরে অফিসে ঢুকি। অফিস শুরুর টাইমের হিসেবে (ধরেন সকাল ৮ টায় অফিস শুরুর টাইম) প্রায় প্রতিদিই লেইটে এ অফিস এ ঢুকি। কিন্তু সফটওয়ার হিসেবে যেদিন ১০ মিনিটের পরে অফিসে ঢুকি সেইটাই সফটওয়্যার এ লেইট দেখায়/ লেইট কাউন্ট করে।

টাংগাইলে একদিন আমার বিবি আমাকে জিজ্ঞেস করে, "তুমি কখন অফিসে যাবা?" (অর্থাৎ অফিসের জন্য বাসা থেকে রওনা দিব কখন) আমি ভুল বসত আগে অফিসে রওনা হওয়ার কথা বলেছি। ধরেন সকাল ৭ টায় রওনা দিব, কিন্তু বলছি সকাল ৬ টায় অফিসে রওনা দিব। পরে আমার বিবি জিজ্ঞেস করে এতো আগে অফিসে যাবা কেনো? পরে খেয়াল করলাম আমি ভুল বসত আগে অফিসে আগে রওনা হওয়ার কথা বলেছি। পরে যে সময়ে অফিসে রওনা হবো সেই সময়ের কথা বললাম।

পরে চিন্তা আসলো আমি সে সময়ে অফিসে রওনা হই, এতে তো কখনো কখনো ১০ মিনিটে পরে অফিসে ঢুকি যা অফিসের সফটওয়্যার এ লেইট দেখায়।
চিন্তা আসতে ছিল লেইটে অফিসে ঢুকলে কি আমার বৈবাহিক কোন সমস্যা হবে? এর জন্য কি আগে অফিসে রওনা হওয়ার কথা বলছিলাম?
পরে আমি আমার বিবিকে বললাম আমি মাঝে মাঝে লেইটে অফিসে ঢুকি, কোন সমস্যা নেই।

পরের দিন মাথায় আসলো,আমি তো কখনো কখনো ১০ মিনিটের পরে অফিসে ঢুকি এইটা সফটওয়্যার এর লেইট, কিন্ত অফিস শুরুর টাইম হিসেবে তো প্রায় প্রতিদিন ই দেরীতে অফিসে ঢুকি, এতে কি আমার বৈবাহিক কোন সমস্যা হবে?

পরের দিন আমার বিবি কে বাসায় যেয়ে বললাম,  অফিসের সফটওয়্যার আছে, আমি মাঝে মাঝে সফটওয়্যার হিসেবে দেরীতে ঢুকি, কোন সমস্যা নেই। কিন্তু অফিসের শুরুর টাইম হিসেবে প্রায়ই প্রতি দিনই দেরীতে অফিসে ঢুকি এর পরেই আমি বলবো তাও কোন সমস্যা নেই।
কিন্তু "অফিসের শুরুর টাইম হিসেবে প্রায়ই প্রতি দিনই দেরীতে অফিসে ঢুকি" এই কথাটুকু বলতেই আমার বিবি আমাকে জিজ্ঞেস করতেছিল, "তাও কোন সমস্যা নেই?" পরে আমি জবাব দিলাম,  "তাও কোন সমস্যা নেই"।
এবং পুরো কথা আবার বললাম,
অফিসের সফটওয়্যার আছে, আমি মাঝে মাঝে সফটওয়্যার হিসেবে দেরীতে ঢুকি, কোন সমস্যা নেই। কিন্তু অফিস শুরুর টাইম হিসেবে প্রায় প্রতিদিনই দেরীতে অফিসে ঢুকি তাও কোন সমস্যা নেই।

(আমার বিবি তো অফিসে কোন সমস্যার কথা জিজ্ঞেস করতেছিল, মানে অফিসের বস বকে কিনা। কিন্তু আমার মাথায় তো চিন্তা আসতেছিল বৈবাহিক কোন সমস্যা হবে কি না?)

পরে আবার চিন্তা আসতেছিল, মাঝে মাঝে তো অফিসের দিনে অফিসে যাই না তাহলে কি বৈবাহিক কোন সমস্যা হবে? অফিস বন্ধের দিন তো অফিসে যাই না তাহলে কি বৈবাহিক কোন সমস্যা হবে?

পরে আবার বিবিকে বললাম, " আমি যে সময়ই অফিসে যাই কোন সমস্যা নেই এবং অফিসে না গেলেও কোন সমস্যা নেই"

এখন অফিসে লেইটে ঢুকলে চিন্তা হয়, বৈবাহিক কোন সমস্যা হবে কিনা?
আমি তো প্রথমে বলছিলাম, "মাঝে মাঝে অফিসে দেরিতে ঢুকি, কোন সমস্যা নেই।" আমি যেরকম অফিসে দেরি করি মানে নির্দিষ্ট কোন দিন নেই, এটাই বলেছিলাম মাঝে মাঝে দেরিতে ঢুকি। (এবং "মাঝে মাঝে অফিসে দেরিতে ঢুকি, কোন সমস্যা নেই" এই কথাটা তখন বলেছিলাম, যখম চিন্তা আসতেছিল আমি যেরকম অফিসে দেরিতে ঢুকি এতে বৈবাহিক কোন সমস্যা আছে কিনা?)

 (কিন্তু এখন চিন্তা আসে মাঝে মাঝে মানে কত দিন?)
এখন অফিসে দেরিতে ঢুকলেই চিন্তা হয় বৈবাহিক কোন সমস্যা হবে কিনা? পর পর কয়েকদিন দেরিতে অফিসে ঢুকলে চিন্তা হয় বৈবাহিক কোন সমস্যা হবে কিনা?
অফিসের সফটওয়্যার হিসেবে লেইট না হওলেও অফিস শুরুর টাইম হিসেবে লেইট এতে চিন্তা হয় বৈবাহিক কোন সমস্যা হবে কিনা?
চিন্তা হয় অফিসে না গেলে বৈবাহিক কোন সমস্যা হবে কি না?

আসলেই কি কোন অবস্থায় বৈবাহিক কোন সমস্যা হবে কিনা?

1 Answer

0 votes
by (805,290 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ওয়াসওয়াসা হল এমন এক মানসিক রোগ যা একজন মুসলমানকে বিভ্রান্ত করার জন্য শয়তানের পক্ষ থেকে মনের মধ্যে আসা কুমন্ত্রনার ফাঁদ। এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এখন কম নয়।  কিন্তু এই রোগ সম্পর্কে ধারনা বা ইলম-জ্ঞান না থাকার ফলে একজন সাধারন ব্যক্তি ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত করতে পারে। কারণ শুরুতেই যদি এর চিকিৎসা করা না হয়, তাহলে এটি বাড়তে থাকে।

আমরা আমাদের বিগত সহস্রাধিক প্রশ্ন রিসার্চ করে দেখেছি যে, ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি বিভিন্ন মাস'আলা মাসায়েল বা ফাতাওয়া অধ্যায়ের প্রশ্ন-উত্তর ঘাটাঘাটি করে আরও বেশি ওয়াসওয়াসাতে আক্রান্ত হয়ে যায়। এবং প্রশ্নের উত্তর হল একজন ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের রোগ বৃদ্ধির খোরাক। এবং একটা প্রশ্ন উত্তর পাওয়ার পর একজন ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি ক্রমাগত একই প্রশ্ন বারবার ঘুরিয়ে পেচিয়ে শতাধিকবার করতে থাকেন।  যেটা উনাকে বরং ক্রমাগত অধিকতরও খারাপের দিকে নিয়ে যেতে থাকে।
বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে নিচের দেওয়া বাধ্যতামূলক সুস্থ হওয়ার কোর্সটি কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর দেয়া হবে না ।
এবং আমরা আশা করছি এবং আল্লাহর উপর ভরসা রেখে বলছি, যারা নিচের এই কোর্সটি করবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন।
আর কোর্সের ভিতরে একটা অংশে আমাদের মুফতি সাহেবদের সাথে সরাসরি জুম মিটিংয়ের মাধ্যমে প্রশ্ন-উত্তরের ব্যবস্থা থাকবে। আল্লাহ তা'আলা  আমাদেরকে সমস্ত শারীরিক ও মানসিক রোগ থেকে হেফাজত করুক।আমীন।চুম্মা আমীন।
https://idaars.com/courses/waswasa/

বিঃদ্র
ওয়াসওয়াসা কোর্স সম্পন্ন করার পর অফিস থেকে একটি কোড দেয়া হবে, সেই কোড উল্লেখ পূর্বক পোষ্ট করতে হবে।নতুবা ওয়াসওয়াসা রোগীদের কোনো প্রশ্নের জবাব দেয়া হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...