আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
50 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
edited by
আসসালামু আলাইকুম উস্তাজ,

আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ ২৫-৩০ জন ইতিকাফ করে প্রতিবছর। এখানে আমাদের ইমাম সাহেব নিজেও থাকেন এবং একটু ভিন্নধর্মী কাজ হয়। যেমন: আমাদের নিয়মিত হাদিসের দারস, ফারজিয়াতের দারস, কুরআন মাশক আর কুরআনের তাফসীর দারস হয়, যেটা আমার খুবই ভালোলাগে। আর খাওয়া দাওয়া যারা বাসা থেকে খায়, তাদের দিয়ে যায়, আর যাদের বাসা থেকে খাবার দেয়া একটু ঝামেলা থাকে তাদের জন্য এখানে রান্না হয়।(রান্না করেন মুয়াজ্জিন সাহেব আর আরও একজন ইতিকাফ কারী) আর বাকীরা একেকজনের হেল্প করার খেদমত থাকে। এখন যাদের খেদমত থাকে তাদের দেখাযাচ্ছে কুটাকাটা, ধোয়াধুয়ি করতে হয় প্রায় ওই দিনের অধিকাংশ সময়।

১.এখন প্রশ্ন, এভাবে ইতিকাফ করলে কি কোনো সমস্যা আছে কিনা? যেহেতু ১০ দিনের মধ্যে ২ দিন এমন হয়েছে যে, কাজের জন্য সময় বেশি দেওয়া হয়ে গেছে। আর ইতিকাফ কারীরা কি নিজের ইচ্ছা মতো রান্নাবান্না করতে পারবে যেমন সবাই মিলে একদিন বিরিয়ানি করলো, এটা কি পিকনিকের মতো হয়ে যাবে কিনা?

২. রাসূল (স) যখন ইতিকাফ থাকতেন, তখন সাহাবীরা (রা) কি করতেন? মানে উনারাও সবাই ইতিকাফে বসতেন কিনা বা সবাই কি ধরণের আমল করতেন, উনাদের খাবারের ব্যবস্থা কিভাবে হতো এসব বিষয়ে যদি একটু জানাতেন। মানে এই ইতিকাফের সময়টা ওই যুগে কেমন ছিলো সংক্ষেপে যদি জানাতেন।

1 Answer

0 votes
by (804,930 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইতিকাফরত অবস্থায় ভুলেও এক মুহূর্তের জন্য মসজিদের সীমানার বাহিরে চলে গেল বা ইতিকাফ স্থলের সীমানার বাহিরে চলে গেলে ইতিকাফ ফাসিদ হয়ে যাবে। পরবর্তীতে রোযা সহ একদিন এক রাতের কাযা আদায় করতে হবে।

( فلو خرج ) ولو ناسيا ( ساعة ) زمانية لا رملية كما مر ( بلا عذر فسد ) (الدر المختار مع رد المحتار ۲/٤٤۷, الفتاوى الهندية ۱/۲۱۲)(احسن فتاوی ،ص٤٤۷،ج ٤)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মসজিদের সীমানা বলতে যেই জায়গাকে নামাযের জন্য তৈরী করা হয়েছে, সেই জায়গা থেকে বের হলে ইতিকাফ ফাসিদ হয়ে যাবে। যিনি অজু খানা পরিস্কার করেছেন, উনার ইতিকাফ ফাসিদ হয়ে যাবে।

থালাবসন ধৌত করা বা দস্তারখানা ধৌত করার নিমিত্তে মসজিদ বের হলেও ইতিকাফ ফাসিদ হয়ে যাবে।

لما فى الفقه الإسلامي وأدلته:
"ولا بأس أن يأكل المعتكف في المسجد، ويضع سُفْرة كيلا يلوث المسجد، ويغسل يده في الطست، ولا يجوز أن يخرج لغسل يده؛ لأن من ذلك بداً".(الباب الثالث الصیام، الفصل الثانی الاعتکاف، المبحث الرابع: ما يلزم المعتكف وما يجوز له، ج:3، ص:1771، ط:دارالفکر)

وفى الفتاویٰ الشامية :
"فيظهر من بحث ابن الهمام لزوم الاعتكاف المسنون بالشروع وإن لزوم قضاء جميعه أو باقيه مخرج على قول أبي يوسف أما على قول غيره فيقضي اليوم الذي أفسده لاستقلال كل يوم بنفسه".(کتاب الصوم، باب الاعتکاف، ج:2، ص:444، ط:ایچ ایم سعید)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/140316


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইতিকাফে বসে মসজিদের বাহিরে রান্নাবান্না করা যাবে না। হ্যাঁ মসজিদে  ভিতরে ব্যবস্থা থাকলে করা যাবে। ইতিকাফে রান্নাবান্নায় সময় বেশী ব্যয় করা বা বিরানি ইত্যাদিতে সময় অপচয় করা ইতিকাফের উদ্দেশ্যর পরিপন্থি কাজ। মসজিদ থেকে বের না হলে যদিও ইতিকাফ ফাসিদ হবে না তথাপি উদ্দেশ্যর পরিপন্থি হিসেবে বিবেচিত হবে। 

(২) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় যখন ইতিকাফে বসা হতো, তখন তাদের খাবারের এত বিশাল কোনো আয়োজন থাকতো না। হালকা খেজুর,কিসমিস, রুটি মসজিদেই পাঠিয়ে দেয়া হতো। তাছাড়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু এর বিবিদের ঘর মসজিদের দেয়ালের অপরপ্রান্তে অবস্থিত থাকায়, যে কোনে সময় মানবিক প্রয়োজনে কারো সাথে কথা না বলে ঘরের ভিতর যেতে পারতেন।  


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...