আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
62 views
in সালাত(Prayer) by (24 points)
আসসালামু আলাইকুম ওতা রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার শুশুড়বাড়ি ভোলা, আমার হাজবেন্ড থাকে গাজিপুরে, আমি কুমিল্লা।  তো শুধু দুই ইদের আমরা ২জন ভোলা যাই ৫/৬দিন থাকি। ভোলা গিয়ে কি আমার কসর হবে নাকি ফুল সালাত আদায় করতে হবে? কসর করলে কি ৩দিন নাকি ৫/৬দিনই? জাযাকুমুল্লাহ খাইর।

1 Answer

0 votes
by (805,980 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সফর সমপরিমাণ দূরত্বে বিয়ে হলে স্বামী-স্ত্রী উভয় নিজ নিজ শাশুড় বাড়ীতে মুক্বিম হবে কি?
প্রতিউত্তরে বলা যায় যে,
বিয়ের পর যেহেতু স্বামীর বাড়ীতেই একজন স্ত্রীর স্থায়ী ঠিকানা হয়ে থাকে, তাই বিয়ের পর স্ত্রী তার স্বামীর বাড়ীতে মুকিম হিসেবে গণ্য হবে। তবে যেহেতু স্বামী তার শশুড় বাড়ীতে স্থায়ী হিসেবে বসবাস করবে না, তাই স্বামী তার শশুড় বাড়ীতে মুসাফিরই থাকবে।
তবে স্ত্রী শাশুড় বাড়ীতে স্বায়ীভাবে বসবাস না করলে তখন সে স্বামীর বাড়ীতে মুক্বিম হবে না বরং মুসাফিরই থাকবে।

স্বামীর গ্রামের বাড়ীতে স্ত্রী মুকিম না মুসাফির?
(১৫ দিনের কম থাকার নিয়তে)
জবাবে বলা যায় যে,
স্ত্রী যদি তার স্বামীর ওয়াতানে আসলি তথা পৈত্রিক ভিটা় বাড়ীতে যায়, তাহলে স্বামীর তাবে হিসেবে স্ত্রী তখন মুকিম হিসেবে গণ হবে। তবে স্ত্রী যদি কখনো একাকি তার স্বামীর পৈত্রিক ভিটা বাড়ীতে যায়, তাহলে সে মুসাফির হিসেবে গণ্য হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1295

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার শশুড়বাড়ি তথা স্বামীর বাড়ী ভোলা। এখন আপনি যদি আপনার স্বামীর সাথে দুই ইদের ভোলা যান, এবং সেখানে ৫/৬দিন থাকেন। আপনি আপনার স্বামীর সাথে ভোলাতে মুকিম হিসেবে গণ্য হবেন। তখন আপনি আপনার স্বামীর অনুগামী হিসেবে মুকিম গণ্য হবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...