ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সফর সমপরিমাণ দূরত্বে বিয়ে হলে স্বামী-স্ত্রী উভয় নিজ নিজ শাশুড় বাড়ীতে মুক্বিম হবে কি?
প্রতিউত্তরে বলা যায় যে,
বিয়ের পর যেহেতু স্বামীর বাড়ীতেই একজন স্ত্রীর স্থায়ী ঠিকানা হয়ে থাকে, তাই বিয়ের পর স্ত্রী তার স্বামীর বাড়ীতে মুকিম হিসেবে গণ্য হবে। তবে যেহেতু স্বামী তার শশুড় বাড়ীতে স্থায়ী হিসেবে বসবাস করবে না, তাই স্বামী তার শশুড় বাড়ীতে মুসাফিরই থাকবে।
তবে স্ত্রী শাশুড় বাড়ীতে স্বায়ীভাবে বসবাস না করলে তখন সে স্বামীর বাড়ীতে মুক্বিম হবে না বরং মুসাফিরই থাকবে।
স্বামীর গ্রামের বাড়ীতে স্ত্রী মুকিম না মুসাফির?
(১৫ দিনের কম থাকার নিয়তে)
জবাবে বলা যায় যে,
স্ত্রী যদি তার স্বামীর ওয়াতানে আসলি তথা পৈত্রিক ভিটা় বাড়ীতে যায়, তাহলে স্বামীর তাবে হিসেবে স্ত্রী তখন মুকিম হিসেবে গণ হবে। তবে স্ত্রী যদি কখনো একাকি তার স্বামীর পৈত্রিক ভিটা বাড়ীতে যায়, তাহলে সে মুসাফির হিসেবে গণ্য হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1295
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার শশুড়বাড়ি তথা স্বামীর বাড়ী ভোলা। এখন আপনি যদি আপনার স্বামীর সাথে দুই ইদের ভোলা যান, এবং সেখানে ৫/৬দিন থাকেন। আপনি আপনার স্বামীর সাথে ভোলাতে মুকিম হিসেবে গণ্য হবেন। তখন আপনি আপনার স্বামীর অনুগামী হিসেবে মুকিম গণ্য হবেন।