ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) খালওয়াত দুই প্রকার যথা- (১) খালওয়াতে সহিহা (২) খালওয়াতে ফাসিদা
খালওয়াতে সহিহা হল,
الفتاوى الهندية - (7 / 150):
"وَالْخَلْوَةُ الصَّحِيحَةُ أَنْ يَجْتَمِعَا فِي مَكَان لَيْسَ هُنَاكَ مَانِعٌ يَمْنَعُهُ مِنْ الْوَطْءِ حِسًّا أَوْ شَرْعًا أَوْ طَبْعًا، كَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ".
স্বামী স্ত্রী এমন কোনো স্থানে একত্রিত হওয়া যেখানে সহবাস বিরোধী কিছু থাকবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1467
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে খালওয়াত হবে না। কেননা প্রত্যেকটা বিবরণেই সহবাস বিরোধী অনেক কিছুই পাওয়া যাচ্ছে। সুতরাং খালওয়াতে সহীহা হবে না।
বিঃদ্রঃ
আপনার প্রশ্নটি অস্পষ্ট এবং ওয়াসওয়াসা সম্ভলিত। আপনার সমস্ত প্রশ্ন জুরে একটা বিষয়ই জানতে চেয়েছেন, সেটা হল, খালওয়াত কি না? অতঃপর কি? এবং কি জন্য জানতে চাচ্ছেন, সেটা কিন্তু আপনি উল্লেখ করেননি।