আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
176 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
Assalamu alaikum... যদি কেউ আমার personal জিনিষ চায় সাময়িকভাবে ব্যবহার করার জন্য,সেটা যদি আমি ক্ষতির আশঙ্কা করে না দেই,এতে কি আমার গুনাহ হবে? এক্ষেত্রে মন খারাপ না করানোর চেষ্টা করা হলেও অনেক ক্ষেত্রে অনেকেই মন খারাপ করে, এক্ষেত্রে করণীয় কি? খুব প্রয়োজনীয় কাজে না চেয়ে শখের বশে চায়,

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন, 
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ ★ فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ ★ وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ★ فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ ★ الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ ★ الَّذِينَ هُمْ يُرَاءُونَ ★وَيَمْنَعُونَ الْمَاعُونَ
আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে? সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয় এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না।অতএব দুর্ভোগ সেসব নামাযীর,যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর; যারা তা লোক-দেখানোর জন্য করে এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না।(সূরা মাউন)

তাফসীরে জালালাইনে বলা হয়, 
{ويمنعون الماعون} كالإبرة والفأس والقدر والقصعة = ١٠٨ سورة الكوثر


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কেউ যদি বিপদে পড়ে ঘরোয়া জিনিষ যেমন, চামচ,গ্লাস,থালাবাসন ইত্যাদি সমায়িক চায়, নিজের অতিরিক্ত থাকলে দিয়ে দেয়া উচিত। না দেয়া তিরস্কার যোগ্য। তবে ব্যক্তিগত মূল্যবান জিনিষ চাইলে, তখনো দিয়ে দেয়া উচিত, তবে না দিলে তিরস্কারযোগ্য হবে না। 

সূরা কাউছারে মাউন الماعون শব্দ দ্বারা যাকাত উদ্দেশ্য। যাকাত না দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। (মারিফুল কুরআন-৮/৮২৪)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...