আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
119 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (2 points)
আনিস আর মুবিন একসাথে ব্যবসা করে । আনিস কাজ করে শুধু এডভাইজার হিসেবে। মুবিন শারীরিক পরিশ্রম সহ বাকি কাজ করে (পরিশ্রমের কাজ মুবিন একা করতে না চাইলে অন্য লোকজন নিয়োগ দিতে পারে। তবে সেক্ষেত্রে লোকজনের বেতন সম্পূর্ণ মুবিন ই বহন করে) । আনিস এবং মুবিন দুইজনের টাকার ইনভেস্টমেন্ট ও ব্যাবসায় সমান।
আনিস এবং মুবিন দুইজনের বেতন সমান ধার্য করা হয়েছে। বাকি যত টাকা প্রফিট বা লস আসে সেটাও দুজন সমান ভাগে নিয়ে নেয়। এই সমস্ত শর্তে মুবিন এবং আনিস রাজি হয়ে নিজেদের মধ্যে চুক্তি সম্পন্ন করেছে।
উল্লেখ্য, আনিস এবং মুবিন নিজেদের বেতন এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে প্রফিট ক্যালকুলেশন করে।

মামুন নামে একজন এই ব্যবসায় শুধু ইনভেস্ট করতে চায়। মামুনের সাথে আনিস এবং মুবিন চুক্তি করল যে মামুনের টাকা থেকে যে প্রফিট আসবে তার টেন পার্সেন্ট মামুনকে দিয়ে দেবে আর বাকি টাকা তারা রাখবে। মামুন রাজি হলো।
তবে মামুন শর্ত দিল যে মামুনের প্রফিট হিসাব করার সময় ব্যবসার সমস্ত খরচ আনিস এবং মুবিন বহন করবে। তবে ব্যবসায় কোন লস হলে মামুন সেটা বহন করতে সমানভাবেই রাজি আছে।

শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই ব্যবসার শর্ত বা চুক্তি গুলো কেমন হওয়া উচিত ছিল?
শরীয়তের দৃষ্টিকোণ থেকে আনিস, মুবিন এবং মামুনের প্রফিট ক্যালকুলেশন কেমন হওয়া উচিত ছিল ?
যদি শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই চুক্তির শর্ত বা
প্রফিট ক্যালকুলেশন সঠিক নাও থাকে তথাপি তারা তিনজন এই সমস্ত শর্তে রাজি হয়েই ব্যবসা পরিচালনা করতে চায় তবে তবে তারা সেটা করতে পারবে কিনা?

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ব্যবসা বানিজ্য সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন,
( وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبا )
আল্লাহ ব্যবসাকে হালাল করোছেন এবং সুদকে হারাম করেছেন।(সূরা বাকারা-২৭৫)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَأْكُلُواْ أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلاَّ أَن تَكُونَ تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ وَلاَ تَقْتُلُواْ أَنفُسَكُمْ إِنَّ اللّهَ كَانَ بِكُمْ رَحِيمًا
হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু।(সূরা নিসা-২৯)

قال صاحب الهداية: (وَمِنْ شَرْطِهَا أَنْ يَكُونَ الرِّبْحُ بَيْنَهُمَا مُشَاعًا لَا يَسْتَحِقُّ أَحَدُهُمَا دَرَاهِمَ مُسَمَّاةً) مِنْ الرِّبْحِ لِأَنَّ شَرْطَ ذَلِكَ يَقْطَعُ الشَّرِكَةَ بَيْنَهُمَا وَلَا بُدَّ مِنْهَا كَمَا فِي عَقْدِ الشَّرِكَةِ.(الهداية-3/226)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/12438


منہا (شرائط جواز الشرکة) أن یکون الربح معلوم القدر․․․ وأن یکون جزء ًا شائعًا في الجملة لا معینا․․․ أما الشرکة بالأموال فلہا شروط، منہا أن یکون رأس المال من الأثمان المطلقة․․․ وہي الدراہم والدنانیر عنانًا کانت الشرکة أو مفاوضة․․․ولو کان من أحدہما دراہم ومن الآخر عروض فالحیلة فی جوازہ أن یبیع کل واحد منہما نصف مالہ بنصف دراہم صاحبہ ویتقابضاویخلطا جمیعًا حتی تصیر الدراہم بینہما والعروض بینہما ثم یعقدان علیہما عقد الشرکة فیجوز (بدائع الصنائع: ۵/۷۷، ط: زکریا دیوبند)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আনিস আর মুবিন সাহেবের ব্যবসা জায়েয হবে তবে আনিস ও মুবিন সাহেবের সাথে মামুনের সাহেবের লস গ্রহণ না করার শর্তে শরীক হওয়া বৈধ হবে না। আনিস এবং মুবিন সাহেবের মধ্যকার যেইভাবে চুক্তি সম্পাদিত হয়েছে, সেইভাবেই ব্যবসা জায়েয হবে। তবে মামুন সাহেবের সাথে কৃত চুক্তি সম্পাদনকে পুনর্বিবেচনা করে তাকে লাভে লসে রাজি করাতে হবে।নতুবা তাকে পরিত্যাগ করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...