আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
131 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (5 points)
আপনি বলেছেন খালওয়াত সহিহা হয়নি আমাদের সব ঘটনা ও পরিস্থিতি শুনে আগের পোস্ট এ
তাহলে আমার প্রশ্ন হলো আগের সব পরিস্থিতি এর পর মানে যেগুলা খালওয়াত সহিহা হয়নি আপনি বলেছেন সেগুলোর পর  যদি স্বামী তালাক তালাক তালাক বলে এবং তার 1 মাস পর যদি আবার 3 তালাক বলে এবং কয়দিন পর পর অনেক কিনায়া শব্দ বলে তাহলে কি পরের তালাক ও কয়দিন পর পর এর কেনায়া শব্দ গুলোর কোনো মূল্য আছে আমরা কি আবার বিয়ে করতে পারব 2 জন 2 জন কে ???? আর আমাদের কয়টা তালাক বাকি থাকবে???


আমার 2 দিন পর বিয়ে ওয়াসওয়াসা না বলে দোয়া করে উত্তর দিন আর প্রশ্ন করব না মানসিক সমস্যা তে আছি একটু দোয়া করা জানান আমি এইটা নিয়ে প্রশ্ন করি নাই এর আগে দোয়া করে জানান

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وَاعْلَمْ أَنَّ أَصْحَابَنَا - رَحِمَهُمُ اللَّهُ - أَقَامُوا الْخَلْوَةَ الصَّحِيحَةَ مَقَامَ الْوَطْءِ فِي حَقِّ بَعْضِ الْأَحْكَامِ دُونَ الْبَعْضِ فَأَقَامُوهَا فِي حَقِّ تَأَكُّدِ الْمَهْرِ وَثُبُوتِ النَّسَبِ وَالْعِدَّةِ وَالنَّفَقَةِ وَالسُّكْنَى فِي هَذِهِ الْعِدَّةِ وَنِكَاحِ أُخْتِهَا وَأَرْبَعٍ سِوَاهَا وَحُرْمَةِ نِكَاحِ الْأَمَةِ عَلَى قِيَاسِ قَوْلِ أَبِي حَنِيفَةَ وَمُرَاعَاةِ وَقْتِ الطَّلَاقِ فِي حَقِّهَا وَلَمْ يُقِيمُوهَا مَقَامَ الْوَطْءِ فِي حَقِّ الْإِحْصَانِ وَحُرْمَةِ الْبَنَاتِ وَحِلِّهَا لِلْأَوَّلِ وَالرَّجْعَةِ وَالْمِيرَاثِ، وَأَمَّا فِي حَقِّ وُقُوعِ طَلَاقٍ آخَرَ فَفِيهِ رِوَايَتَانِ وَالْأَقْرَبُ أَنْ يَقَعَ. «تبيين الحقائق شرح كنز الدقائق وحاشية الشلبي» (2/ 144)
জেনে রাখা ভালো যে, হানাফি ফকিহগণ খালওয়াতে সহিহাকে কিছু কিছু ক্ষেত্রে সহবাসের স্থলাভিষিক্ত গণ্য করেন, তবে কিছু কিছু ক্ষেত্রে সহবাসের স্থলাভিষিক্ত মনে করেন না।হানাফি ফকিহগণ মহর, সন্তানের নসব, ইদ্দত এবং ভরণপোষন, উক্ত স্ত্রীর বোনকে বিয়ে করা, এবং এ স্ত্রী ব্যতীত আরো চারটি বিয়ে করা বা বাদি বিয়ে করা এর ক্ষেত্রে খালওয়াতে সহিহাকে সহবাসের স্থলাভিষিক্ত মনে করেন। তবে সিফাতে এহসান সাব্যস্ত হওয়া , উক্ত স্ত্রীর মেয়ে হারাম হওয়া, এবং ঐ স্ত্রী তার পূর্বে তিন তালাক প্রদানকারী স্বামীর জন্য হালাল হওয়া, এবং রাজআত, ও মিরাছের ক্ষেত্রে খালওয়াতে সহিহাকে সহবাসের স্থলাভিষিক্ত মনে করেন না। খালওয়াতে সহীহার পর পৃথকভাবে এক তালাক দিলে পরবর্তীতে কি আবার তালাক দেয়া যাবে? অথবা রাজ'আত করা যাবে? এ সম্পর্কে পরস্পর বিরোধী ফাতাওয়া রয়েছে, তবে বিশুদ্ধ মতানুযায়ী খালওয়াতে সহীহার পর তালাক দিলে, রাজ'আত করাও বৈধ হবে এবং পরবর্তীতে তালাকও পতিত হবে।  (তাবয়িনুল হাকাইক্ব-২/১৪৪)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1467

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন! 
খালওয়াতে ফাসেদার পর যদি স্বামী তালাক তালাক তালাক বলে এবং তার ১ মাস পর যদি আবার ৩ তালাক বলে এবং কয়দিন পর পর অনেক কিনায়া শব্দ বলে তাহলে কেবল এক তালাক বায়েন পতিত হবে। পরবর্তী তালাক আর পতিত হবে না। উক্ত স্বামীর সাথে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (5 points)
তালাক এর পরবর্তী নির্জনতা কি খালওয়াত সহিহা হিসেবে গণ্য হবে ??
by (814,710 points)
কয় তালাক এর পর? সেটা তো উল্লেখ করেননি?
by (5 points)
উপরে বলছি কতো তালাক বলেছে আপনি বলেছে এইদিক এ একবার তালাক গণনা হবে বাকি গুলো  গণনা হবে না আবার বিয়ে করতে হবে তাহলে উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে যদি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে যদি নির্জনতা হয় যা খালওয়াত সহিহা বলে এবং এরপর তালাক বলে থাকে এর পর তাহলে কি ঐটা তালাক হবে নাকি বিবাহ যদি আগে এ ভেঙে থাকে প্রথম বার বলার পর তাহলে এই নির্জনতা কি খালওয়াত সহিহা হবে বা তালাক টা কি হবে না যদি আগে এ ই বিয়ে ভেঙে থাকে প্রথম তালাক বলার পর

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...