বান্দা যদি আল্লাহর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরূদ শরীফ পেশ করে আল্লাহ তায়ালার প্রতিদানে তার প্রতি দশ বার রহমত বর্ষণ করেন। নবীজি বলেন-
مَنْ صَلَّى عَلَيَّ وَاحِدَةً صلَّى الله عَلَيْهِ عَشْرًا.
যে আমার প্রতি একবার দরূদ পাঠ করে আল্লাহ তার প্রতি দশবার রহমত বর্ষণ করেন। (সহীহ মুসলিম, হাদিস ৪০৮; সুনানে আবু দাঊদ, হাদিস ১৫৩০; সুনানে নাসায়ী, হাদিস ১২৯৬; মুসনাদে আহমাদ, হাদিস ৮৮৫৪, ১০২৮৭)
দরূদের মাধ্যমে যেভাবে আল্লাহর রহমত লাভ হয় তেমনি এর মাধ্যমে অর্জিত হয় বহু নেকি, মাফ হয় বান্দার গুনাহ। পাশাপাশি বৃদ্ধি পেতে থাকে বান্দার মর্যাদা। হাদিস শরীফে এসেছে-
مَنْ صَلَّى عَلَيَّ مِنْ أُمَّتِي صَلَاةً مُخْلِصًا مِنْ قَلْبِهِ، صَلَّى الله عَلَيْهِ بِهَا عَشْرَ صَلَوَاتٍ، وَرَفَعَهُ بِهَا عَشْرَ دَرَجَاتٍ، وَكَتَبَ لَهُ بِهَا عَشْرَ حَسَنَاتٍ، وَمَحَا عَنْهُ عَشْرَ سَيِّئَاتٍ.
আমার যে উম্মতী আমার প্রতি অন্তর থেকে একবার দরূদ পেশ করবে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার উপর দশবার রহমত বর্ষণ করবেন। তার মর্তবা দশ স্তর পর্যন্ত উন্নীত করবেন। তাকে দশ নেকী দান করবেন এবং তার দশটি গুনাহ মাফ করে দেবেন। (সুনানে কুবরা, নাসাঈ, হাদিস ৯৮৯২, ৯৮৯৩, ১২২১, ১০১২২; সুনানে নাসাঈ, হাদিস ১২৯৭; আমালুল ইয়াউমি ওয়াল লাইলাই, নাসাঈ, হাদিস ৩৬২)
হে আল্লাহ আপনি আমাদের সরদার বা নেতা মুহাম্মদ ﷺ এর উপর রহমত বর্ষণ করুন, যিনি আমার জন্য আপনার দিকে যাওয়ার মাধ্যম এবং তার পরিবারবর্গের উপরেও শান্তি বর্ষিত করুন।
উপরোক্ত দরুদ শরীফ পাঠ করলে দরূদের সাধারণ ফযীলত হিসেবে দশটি রহমত লাভ এবং দশটি গুনাহ মাফ হবে।
এই শব্দটি নিয়ে ইসলামী স্কলারদের মাঝে মতবিরোধ রয়েছে, কেউ কেউ বলেন এ ধরনের শব্দ বলা সুযোগ নেই। তবে কেহ কেহ অনুমতি ও প্রদান করেছেন।