আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
50 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
ছেলেরা যে পারফিউম ব্যবহার করে, সেটাতেও তো অনেক নারী আকৃষ্ট হয়। তাহলে ছেলেদের ব্যাপারে কেন কিছু বলা হয় না?অপরদিকে মেয়েরা পারফিউম ইউজ করলে এবং তাতে কোনো ছেলে আকৃষ্ট হলে মেয়েদেরকে ব্যাভিচারিনী বলা হয়।
এর সাথে সম্পর্কিত আরেকটা প্রশ্ন আছে। অনেক হুজুর বলেন, মেয়েরা যদি ফেসবুকে পাবলিকলি ছবি পোস্ট করে, আর সেটা দেখে কোনো ছেলে আকৃষ্ট হয়, তাহলে ওই মেয়েটার উপর আজাব পড়বে বা গুনাহ হবে। কিন্তু ছেলেরা যে ছবি পোস্ট করে, সেগুলো দেখেও তো অনেক মেয়েরা আকৃষ্ট হয় ক্রাশ, কনফেশন, প্রপোজাল,এগুলো তো হয়ই। তাহলে ছেলেদের ক্ষেত্রে কেন কোনো বিধান বলা হয় না?

আবার হাদিসে বলা হয়, মেয়েরা যেন ছেলেদের সামনে কোমল/মোহনীয় কণ্ঠে কথা না বলে, যাতে ছেলেরা আকৃষ্ট না হয়। কিন্তু অনেক ছেলের কণ্ঠ শুনেও তো মেয়েরা আকৃষ্ট হয়। তাহলে ছেলেদের জন্য কেন এ ধরনের কোনো নির্দেশনা বলা হয় না?

আমরা জানি, মেয়েরা খুব সুন্দরভাবে সৃষ্টি হয়েছে এবং তাদের প্রতি আকর্ষণ বেশি হয়। কিন্তু তাই বলে ছেলেদের মাধ্যমে কোনো আকর্ষণ তৈরি হয় না—এটা তো ঠিক না। মেয়েরা হয়তো ছেলেদের মতো প্রকাশ করে না, কিন্তু তারাও তো এসবের মাধ্যমে অনেক সময় দৃষ্টির জিনা, শ্রবণের জিনা ইত্যাদিতে জড়িয়ে যেতে পারে।

তাহলে ছেলেদের এই দিকটা কেন হাইলাইট করা হয় না?

প্রশ্ন গুলোর উত্তর একটু তাড়াতাড়ি জানাবেন

1 Answer

0 votes
by (807,660 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পুরুষদের জন্য খোশবু ব্যবহার করা এবং খোশবু ব্যবহার করে বাহিরে যাওয়া নিষিদ্ধ নয়।বরং পুরুষদের জন্য সর্বাবস্থায় খোশবু ব্যবহার করাই মুস্তাহাব।বিশেষ করে জুমুআহ এবং ঈদের দিনে এবং লোক সমাগম স্থলে।রাসূলুল্লাহ সাঃ খোশবু কে পছন্দ করতেন,এবং ব্যবহারও করেছেন।রাসূলুল্লাহ বলেন,
(حُبِّبَ إِلَيَّ النِّسَاءُ وَالطِّيبُ وَجُعِلَتْ قُرَّةُ عَيْنِي فِي الصَّلَاةِ)
আমার নিকট প্রিয় হল,মহিলা ও খোশবু এবং নামাযকে আমার চোখের প্রশান্তি করা হয়েছে।(মসনদে আহমদ-১১৮৮৫,সুনানু নাসাঈ-৩৯৪০)

খোশবু ব্যবহারের ক্ষেত্রে নারী-পুরুষের পার্থক্যর কারণ হল,মহিলার জন্য শরীয়তের বিধান হলো,তারা ঘরে অবস্থান করবে।এবং ঘরে বসেই তারা সুগন্ধি ব্যবহার করবে।যাতেকরে ফিতনা সৃষ্টির কোনো অবকাশ সৃষ্টি না হয়।অন্যদিকে পুরুষ ঘর থেকে বের হবে,এবং কাজে যাবে ও সফর করবে।মানুষের সাথে উঠাবসা করবে বিভিন্ন অনুষ্টানে ও বাজারে যাবে।সে কারণে মহিলার জন্য ঘরের বাহিরে খোশবু ব্যবহার নিষিদ্ধ, কিন্তু পরুষের জন্য মুস্তাহাব।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2221

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ঠিকতেমনিভাবে স্যোসাল মিডিয়াতে ছবি পোষ্ট, এবং কোমল স্বরে কথা বলার বিষয়গুলো। অর্থাৎ মূল পয়েন্ট হল, ফিতনার সমস্ত দ্বারকে বন্ধ করা। সুতরাং পুরুষের জন্য ফিতনার আশংকাযুক্ত স্থানে সুগন্ধি ব্যবহার করা বা নরম ভাষায় কথা বলা জায়েয হবে না। এবং স্যোসাল মিডিয়াতে ছবি পোষ্টও জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...