আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বার-কাতুহ।
শুকনো নাপাকির বিধান কী?
আমাদের বাড়িতে নামাজ পড়ার কোন স্পেস নেই। আমরা এমন জায়গায় নামাজ আদায় করি যেখানে সবাই হেঁটে যায়। আমাদের বাড়িতে বাচ্চা আছে ৩ মাসের। সে অনবরত প্রস্রাব করে। অনেক সময় প্রস্রাব নামাজের সে-ই জায়গাটাতে গিয়ে পড়ে। প্রস্রাবের কোনো গন্ধ বা দাগ থাকে না। এমতাবস্থায় কি মুছে নামাজ আদায় করতে হবে? বারবার মোছামুছি করা অনেক কষ্টসাধ্য।
আবার কোন সময় প্রস্রাবের ছিঁটা, কোনসময় বেবি প্রস্রাব করে দিলে বেবিকে আনা-নেয়া করতে গেলে সে-ই জায়গায় প্রস্রাবের ফোঁটা পড়ে যায়। এক্ষেত্রে বিধান কী?
একজন বললো, ফ্লোরে প্রস্রাব পড়ার পর শুকিয়ে দাগ-গন্ধ না থাকলে তার উপর নাকি নামাজ আদায় করা যাবে। এই কথাটা কতটুকু সত্য?